ভারতে Samsung Galaxy A27 5G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে গত সপ্তাহে ভারতে এই ফোনটি সম্পর্কে টিজ করা হয়েছিল এবং আজ অফিসিয়ালি ফোনটির প্রাইস ডিটেইলস শেয়ার করে দেওয়া হয়েছে। এই মিড বাজেট ফোনটিতে 8GB RAM এবং Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy A27 5G ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy A27 5G ফোনে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্ক্রিনের নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে এবং এটি Super AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A27 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 8,45,601 AnTuTu Score পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।
Samsung Galaxy A27 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর , f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A27 5G ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। বর্তমান বড় ব্যাটারির ট্রেন্ডের যুগে দাঁড়িয়ে এই ফোনটির ব্যাটারি কিছুটা নিরাশাজনক মনে হতে পারে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 15 ঘন্টা 24 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Samsung Galaxy A27 5G ফোনে Awesome Intelligence দেওয়া হয়েছে। এই ফোনে Circle to Search, Voice ও Live Transcription সহ বিভিন্ন উল্লেখযোগ্য AI ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi ও Bluetooth 5.3 সহ NFC সাপোর্ট রয়েছে। জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি আনলক করার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Samsung Galaxy A27 5G ফোনের দাম
ভারতের বাজারে Samsung Galaxy A27 5G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 31,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, এর ফলে Samsung Galaxy A27 5G ফোনের স্টার্টিং এফেক্টিভ প্রাইস পড়বে 28,999 টাকা।
Samsung Galaxy A27 5G ফোনটির 8GB RAM মডেল 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে 34,999 টাকা এবং 40,499 টাকা। ছাড়ে এই দুটি মডেল যথাক্রমে 31,999 টাকা এবং 37,499 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 3 জুলাই থেকে Light Green, Light Pink এবং Black কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।












