মোটোরোলা তাদের Edge 70 সিরিজের অধীনে এখনও পর্যন্ত Motorola Edge 70, Edge 70 Pro, Edge 70 Pro Plus এবং Edge 70 Fusion চারটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজে আরও একটি নতুন Motorola Edge 70 Max ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে আমরা এই ফোনটির গুরুত্বপূর্ণ লিস্টিং ডিটেইলস জানতে পেরেছি। আমরা সবচেয়ে প্রথমে ওয়্যারলেস পাওয়ার কন্সর্টিয়াম (WPC) সার্টিফিকেশন ডেটাবেসে Motorola Edge 70 Max ফোনটি স্পট করেছি। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম Motorola Edge 70 Max হবে বলে কনফার্ম জানা গেছে। অর্থাৎ আসন্ন ফোনটি এই নামে সেল করা হবে। আপকামিং ফোনের নাম জানার পরই মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানি বাজারে স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। প্রথমে আপকামিং Motorola Edge 70 Max ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ভারতের বাজারে পেশ করা হবে।
Motorola Edge 70 Max ফোনের ডিটেইলস
ডব্লিউপিসি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং 5G ফোনটিতে 25W wireless চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির ফটো দেখা গেছে। প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী Motorola Edge 70 Max ফোনে কার্ভড ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির স্ক্রিন দুই সাইডে ব্যাক প্যানেলের দিকে কিছুটা মোড়ানো রয়েছে এবং স্ক্রিনের ওপর ও নিচে কিছুটা করে বডি পার্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে রয়েছে।
Motorola Edge 70 Max ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা মডিউলের ব্যাক প্যানেলের উপরের ডানদিকে স্কয়ার শেপ দেওয়া হয়েছে। এতে তিনটি ক্যামেরা লেন্স সহ এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের মাঝখানে মোটোরোলা ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনের বাঁদিকের ফ্রেমে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। ছবিতে ফোনটি ডার্ক কালার অর্থাৎ কালো কালার অপশনে দেখা গেছে।
Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন
আমরা আগেই জানিয়েছি Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি, তবে লিক অনুযায়ী স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর, যা 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য আপকামিং Motorola Edge 70 Max ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Motorola ফোনটি MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হবে। ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। আপাতত আসন্ন Motorola Edge 70 Max ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।












