ভিভো পাকিস্তানে তাদের নতুন Vivo Y500 স্মার্টফোন লঞ্চ করেছে। জানিয়ে রাখি কোম্পানির Y500 সিরিজের বেশ কয়েকটি মডেল চীনে লঞ্চ করা হলেও, এই প্রথম সিরিজের কোনো স্মার্টফোন চীনের বাইরে পেশ করা হল। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 8100mAh ব্যাটারি। এই ফোনে 1.5K AMOLED ডিসপ্লে, 50MP Sony ক্যামেরা এবং IP69 রেটিঙের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
Vivo Y500 ফোনের স্পেসিফিকেশন
Vivo Y500 ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 449ppi পিক্সেল ডেনসিটি, 94.47% স্ক্রিন টু বডি রেশিও এবং 5000nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সুন্দর ভিজিবিলিটি ও চোখের সুরক্ষার জন্য এতে SGS Low Blue Light, SGS Five-Star Sunlight Readable Display সার্টিফিকেশন এবং Gaming Eye Protection ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo Y500 ফোনে Unisoc T7300 প্রসেসর রয়েছে। জানিয়ে রাখি এই চিপসেট শুধুমাত্র 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Vivo Y500 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 8100mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3000mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y500 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX852 প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y500 4G ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, Bluetooth 5.4, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, GPS, USB 2.0 পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ডুয়েল ন্যানো-সিম সাপোর্ট যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে IP68 ও IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্সের সঙ্গে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড শক রেজিস্টেন্স সার্টিফিকেশন রয়েছে।
Vivo Y500 ফোনের দাম
পাকিস্তানের বাজারে Vivo Y500 4G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে PKR 99,999 অর্থাৎ প্রায় 34,000 টাকা। ফোনটির 8GB + 256GB মডেল PKR 109,999 অর্থাৎ প্রায় 36,600 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অদূর ভবিষ্যতে এই ফোনটি সৌদি আরব ও কাজাকিস্তান সহ অন্যান্য বাজারেও লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Pearl White এবং Midnight Blue কালার অপশনে সেল করা হবে।
যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি লাইফ, সুন্দর AMOLED ডিসপ্লে এবং ভালো ক্যামেরা এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য Vivo Y500 4G ফোনটি সুন্দর বিকল্প। তবে ফোনটির 5G সাপোর্টের অভাব এটিকে শুধুমাত্র 4G ইউজারদের জন্য উপযোগী হয়ে উঠবে। ভারতীয় ইউজারদের জন্য 5G অপশন হিসাবে Lava, Tecno, Samsung ও Oppo ব্র্যান্ডের মিড রেঞ্জ ফোনগুলি উল্লেখযোগ্য বিকল্প।











