আজ থেকে ভারতে OPPO Reno 16 সিরিজের সেল শুরু হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 ও OPPO Reno 16C স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল এবং আজ থেকে দেশের বাজারে ফোনদুটির সেল শুরু হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানি উভয় ফোনের দামে ডিসকাউন্ট অফার জারি করেছে। অফারে ফোনদুটি 6,799 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি বিভিন্ন অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনদুটি বিক্রি করা হবে। এই পোস্টে উভয় ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO Reno 16C ফোনের দাম এবং অফার
| OPPO Reno 16C | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
| 8GB RAM + 128GB Storage | ₹46,999 | ₹4,699 | ₹42,300 |
| 8GB RAM + 256GB Storage | ₹49,999 | ₹4,999 | ₹45,000 |
| 12GB RAM + 256GB Storage | ₹55,999 | ₹5,599 | ₹50,400 |
ভারতে OPPO Reno 16C ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 8GB RAM ও 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 46,999 টাকা। একইভাবে ফোনটির 8GB + 256GB মডেল 49,999 টাকা এবং 12GB + 256GB মডেল 55,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির তিনটি ভেরিয়েন্টেই 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রায় সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা UPI পেমেন্টের ক্ষেত্রেও 10% ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনটির দামে 5,599 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এই ফোনটি Stellar Purple, Twilight Violet এবং Starry White কালার অপশনে সেল করা হবে।
OPPO Reno 16 ফোনের দাম এবং অফার
| OPPO Reno 16 | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
| 8GB RAM + 256GB Storage | ₹61,999 | ₹6,199 | ₹55,800 |
| 12GB RAM + 256GB Storage | ₹67,999 | ₹6,799 | ₹61,200 |
OPPO Reno 16 5G ফোনের দামে 6,799 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে উভয় মডেলে 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে এই ফোনের 8GB + 256GB মডেল 61,999 টাকার বদলে 55,800 টাকা এবং 12GB + 256GB মডেল 67,999 টাকার বদলে 61,200 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Starry White, Twilight Violet ও Stellar Purple কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি OPPO Reno 16 এবং Reno 16C ফোনের সঙ্গে 180 দিনের ফ্রি Screen Damage Protection পাওয়া যাবে।
OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন
OPPO Reno 16C 5G ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 6 বছরের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনে 6.57-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 16C 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 100° FOV এর ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন
এই কম্প্যাক্ট ফোনটিতে 6.32 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। OPPO Reno 16 ফোনে ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট যোগ করা হয়েছে এবং এর সঙ্গে এতে AI HyperBoost 2.0 ও AI LinkBoost 4.0 এর মতো টেকনোলজি রয়েছে। এছাড়াও এই ফোনে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে।
OPPO Reno 16 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।












