আরও একবার Realme ভারতের বাজারে তাদের কিছু জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Realme 16 Pro, Realme 16 এবং Realme C83 5G ফোনগুলির দাম বাড়ানো হয়েছে। প্রাইস হাইকের কারণে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই বাজারে এর যথেষ্ট প্রভাব পড়বে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।
Realme 16 Pro ফোনের নতুন দাম
ভারতে এই বছর জানুয়ারি মাসে 31,999 টাকা প্রাথমিক দামে Realme 16 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর পর থেকে বেশ কয়েকবার ফোনটির দাম পরিবর্তন করা হয়েছে। কিছু দিন আগে এই ফোনটির 8GB + 128GB বেস মডেলের দাম ছিল 37,999 টাকা, যা এখন বেড়ে 40,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 43,999 টাকা এবং 12GB + 256GB মডেলের জন্য 46,999 টাকা দাম দিতে হবে।
Realme 16 Pro ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, 200MP রেয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার এবং মজবুত বিল্ড কোয়ালিটি রয়েছে।
আবার বেড়েছে Realme 16 ফোনের দাম
গত ছয় দিনের মধ্যে Realme 16 ফোনের দাম দ্বিতীয়বার বাড়ানো হয়েছে। আগে এই ফোনটির প্রাথমিক দাম ছিল 34,999 টাকা, যা এখন বেড়ে 35,999 টাকা হয়ে গেছে। বর্তমানে এই ফোনটির 8GB + 128GB মডেল কেনার জন্য 35,999 টাকা, 8GB + 256GB ভেরিয়েন্টের জন্য 38,999 টাকা এবং 12GB + 256GB মডেলের জন্য 41,999 টাকা খরচ করতে হবে।
Realme 16 ফোনে 6.57 ইঞ্চির স্ক্রিন, ইউনিক সেলফি মিরর ডিজাইন এবং 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন।
Realme C83 5G ফোনের প্রাইস ডিটেইলস
এই বছর মার্চ মাসে Realme C83 5G ফোনটি 13,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। পরে এই মডেলের দাম বাড়িয়ে 16,499 টাকা করা হয় এবং বর্তমানে আরও একবার ফোনটির দাম বেড়েছে।
Realme C83 5G ফোনের 4GB + 64GB বেস মডেলের দাম 17,499 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 4GB + 128GB মডেলের দাম 19,499 টাকা এবং 6GB + 128GB মডেলের দাম 22,499 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 7,000mAh ব্যাটারি, 144Hz হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং স্মুথ সফটওয়্যার এক্সপেরিয়েন্স ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব।
যারা Realme 16 Pro বা Realme 16 স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন তাঁরা ফোনগুলির বর্তমান প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Motorola Edge সিরিজ, Samsung A-সিরিজ বা Lava ব্র্যান্ডের মিড রেঞ্জ স্মার্টফোন দেখতে পারেন। তবে যাদের রিয়েলমি স্মার্টফোন পছন্দ তাদের আসন্ন সেল বা অফারের জন্য অপেক্ষা করা উচিৎ।











