সম্প্রতি itel এর ব্র্যান্ড ZENO জানিয়েছিল ভারতের বাজারে তাদের Zeno 100 সিরিজ পেশ করতে চলেছে। এবার এই স্মার্টফোন সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 16 জুলাই Zeno 100 Lite এবং Zeno 100 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই দুটি লো বাজেট রেঞ্জে স্মার্টফোন হতে চলেছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে।
Zeno 100 Pro এবং Zeno 100 Lite ফোনের লঞ্চ ডেট
ভারতের বাজারে আগামী 16 জুলাই Zeno 100 Pro এবং Zeno 100 Lite ফোনদুটি লঞ্চ করা হবে। এই দিন দুটি স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত ডিটেইলস জানানো হবে। আমাদের ধারনা অনুযায়ী একদিকে Zeno 100 Lite ফোনটির 8 হাজার টাকার চেয়েও কম রাখা হতে পারে। অন্যদিকে Zeno 100 Pro ফোনটি 10 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনদুটি সেল করা হবে।
Zeno 100 Pro
Zeno 100 Pro ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনটি MIL-STD-810H সার্টিফাইড ডিউরেবল বডি সহ ল্কঞ্চ করা হবে, মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনে এআই ফিচার সাপোর্টেড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে সেটআপে এলইডি ফ্ল্যাশ থাকবে। এই ফোনে IR Blaster যোগ করা হবে, ফলে ফোনটির সাহায্যে টিভি এবং এসি চালানো যাবে।
কোম্পানির Zeno 100 Pro ফোনটি অফলাইন কমিউনিকেশন ফিচার সহ লঞ্চ করা হবে। এই টেকনোলোজির মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াও 200 মিটার দূরত্বে মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। জানিয়ে রাখি এই ফোনটি ড্রপ-রেজিস্টেন্সের পাশাপাশি হিট রেজিস্টেন্স ফিচার সহ ডিজাইন করা হয়েছে, ফলে হেভি প্রসেসিং চলাকালীন দ্রুত ফোনের হিট নিয়ন্ত্রণ করা যাবে। তবে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।
Zeno 100 Lite
Zeno 100 Lite ফোনের ডিজাইন অনেকটাই OnePlus 15 ফোনের মতো দেখাচ্ছে। ফোনটির ক্যামেরা সেটআপ অনেকটা ওয়ানপ্লাস ডিভাইসগুলির মতো দেখতে। এতে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির শেয়ার করা ফটোতে Zeno 100 Lite ফোনটি Green কালার অপশনে দেখা যাচ্ছে।
ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Zeno 100 Lite ফোনে এইচডি+ রেজোলিউশন সাপোর্টেড 6.61-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অর্থাৎ সস্তা স্মার্টফোনটিতে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Zeno 100 Lite ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই সস্তা ফোনটি মিলিটারি গ্রেড বডি সহ পেশ করা হবে, ফলে মজবুতি পাওয়া যাবে। অর্থাৎ হঠাৎ হাত থেকে ফোনটি মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে।











