8500mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর সহ লঞ্চ হতে পারে iQOO 16 স্মার্টফোন, লিক হল ডিটেইলস

iQOO ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজের আপকামিং iQOO 16 ফোনের লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station ওয়েইবোতে পোস্টের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। লিক অনুযায়ী আপাতত আসন্ন iQOO 16 ফোনের ইঞ্জিনিয়রিং স্যাম্পেল টেস্টিং ফেজে রয়েছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর, হাই-এন্ড ডুয়েল স্পিকার, বড় ব্যাটারি এবং দারুণ গেমিং ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

লিক হল iQOO 16 ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী iQOO 16 ফোনের ইঞ্জিনিয়রিং মডেলে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট ফোনের হাই পারফরমেন্স দিতে সক্ষম, এর ফলে দারুণ গেমিং এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

iQOO 16 ফোনে শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া হতে পারে। এটি ফোনের গেমিং পারফরমেন্স আরও উন্নত করতে সাহায্য করবে। ফলে হাই গ্রাফিক্স সহ গেমের ক্ষেত্রে দারুণ ফ্রেম রেট এবং বেশি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

iQOO 16 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। টিপস্টার কমেন্ট সেকশনে লিখেছেন ফোনে 8500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে iQOO 16 ফোনটি বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ ফোনগুলির তুলনায় বড় ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

ফোনটিতে 1115 সিরিজের হাই-কোয়ালিটি সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার থাকবে বলে জানা গেছে। এই ফিচার বিশেষ করে গেমিং এবং ভিডিও দেখতে ভালবাসে এমন ইউজাররা দারুণ অডিও উপভোগ করতে পারবেন।

আগের লিক অনুযায়ী iQOO 16 ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই নতুন কাস্টমাইজেবল প্যানেল ম্যাটেরিয়াল এবং আল্ট্রা-হাই রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লেতে AR ফিল্ম লেয়ার দেওয়া হতে পারে, যা স্ক্রিনের কোয়ালিটি এবং ভিজুয়ালের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।

iQOO 16 ফোনে OV50Q সেন্সর দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেটআপের অন্যান্য সেন্সর এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। ফোনের ক্যামেরা ডিজাইন সম্পর্কে টিপস্টারের থেকে জানতে চাওয়া হয়েছিল এতে স্কোয়্যার শেপের ক্যামেরা মডিউল থাকবে কি না, তবে এই বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছু জানাননি।

লিক অনুযায়ী iQOO 16 ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে। কানেক্টিভিটির জন্য এতে USB 3.2 সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। ভালো হ্যাপ্টিক ফীডব্যাকের জন্য 0916 সিরিজের X-axis লিনিয়র মোটার দেওয়া হতে পারে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এইবার iQOO তাদের iQOO 16 Ultra মডেলটি লঞ্চ করবে না বলে পরিকল্পনা করছে। ক্রমাগত মেমরি কোস্টের মূল্যবৃদ্ধি এর পরিকল্পনার পিছনের কারণ হতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত iQOO এর পক্ষ থেকে iQOO 16 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। বিগত কিছুদিন ধরেই ক্রমাগত প্রকাশ্যে আসা লিক দেখে মনে করা হচ্ছে আপকামিং ফোনটি কোম্পানির শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। যারা আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা iQOO 16 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here