আগামী 24 জুলাই iQOO তাদের Z11 সিরিজের নতুন iQOO Z11 Lite ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানি বেশ কিছু দিন ধরেই Amazon মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের ফিচার টিজ করেছে। অন্যদিকে এবার লঞ্চের আগেই ফোনের দাম প্রকাশ্যে এসেছে। iQOO এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে iQOO Z11 Lite 5G ফোনটি সম্ভবত 20,000 টাকার চেয়েও কম দামে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite 5G ফোনের ফিচার ডিটেইলস সম্পর্কে।
কনফার্ম হল iQOO Z11 Lite ফোনের ফিচার
iQOO Z11 Lite 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। একইভাবে দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। ফোনে 1,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। ফলে এটি iQOO এর এই সেগমেন্টের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে হতে চলেছে। অন্যদিকে স্ক্রিন সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।
প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই স্মার্টফোনটি OriginOS 6 সহ কাজ করবে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। যদিও এখনও পর্যন্ত Android OS আপগ্রেড সম্পর্কে জানা যায়নি।
iQOO Z11 Lite ফোনটিতে একাধিক AI ফিচার দেওয়া হবে। এতে AI Creation রয়েছে, ফলে এর সাহায্যে খুব সহজেই ডকিউমেন্ট ছোট করা, টেক্সট রি-রাইত করা, কন্টেন্ট ট্রান্সলেট করা এবং আইডিয়া তৈরি করা যাবে। অন্যদিকে AI Captions ফিচার লাইভ ট্রান্সক্রিপশন, রিয়েল-টাইম ট্রান্সলেশন এবং মিটিং বা লেকচারের ওয়ান-ট্যাপ সামারি বানানো যাবে।
iQOO Z11 Lite ফোনটি Military-Grade Durability, SGS 5-Star Drop Resistance, Dynamic Light নোটিফিকেশন সিস্টেম এবং Solar Flame ও Midnight Blue এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হবে।
20,000 টাকার চেয়েও কম দামের সেগমেন্টে iQOO Z11 Lite ফোনটি Vivo T5 Lite 5G, OPPO K14x 5G এবং POCO M8 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই সমস্ত ফোনে বড় ব্যাটারি এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। তবে POCO M8 5G ফোনে আরও ভালো প্রসেসর এবং AMOLED ডিসপ্লে রয়েছে।
যারা 20,000 টাকার চেয়ে কম বাজেট রেঞ্জে বড় ব্যাটারি, দারুণ পারফরমেন্স এবং AI ফিচার সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Z11 Lite ফোনটি ভালো অপশন হতে পারে। সমস্ত ধরনের ইউজাররা আপকামিং ফোনটি পছন্দ করতে পারেন।।
যারা 20,000 টাকা দামের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং iQOO Z11 Lite ফোনটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। 24 জুলাই লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











