24 জুলাই লঞ্চ হতে চলেছে Lava Virat V1 5G এবং Virat V1 স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি ও IP64 রেটিং

আগামী 24 জুলাই ভারতের বাজারে Lava তাদের Virat Series এর স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানিয়ে রাখি আগে কোম্পানির পক্ষ থেকে 21 জুলাই লঞ্চ ডেট ধার্য করা হয়েছিল, তবে এখন এটি পরিবর্তন করা হয়েছে। এছাড়া লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে সিরিজের আপকামিং Lava Virat V1 5G এবং Lava Virat V1 ফোনগুলির গুরুত্বপূর্ণ ফিচারও জানানো হয়েছে। বাজেট সেগমেন্টে ইউজারদের জন্য Lava Virat V1 5G এবং Lava Virat V1 ফোনদুটি ভালো অপশন হতে চলেছে। একইসঙ্গে ফোনগুলি এক্সক্লুসিভলি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Virat V1 5G এবং Lava Virat V1 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Lava Virat V1 5G ফোনের ফিচার

Lava Virat V1 5G ফোনে 17.13cm (6.75-ইঞ্চির) HD+ ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দীর্ঘমেয়াদী ব্যাকআপ দিতে সক্ষম। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হবে।


প্রসেসিঙের জন্য Lava Virat V1 5G ফোনে UNISOC T8200 প্রসেসর রয়েছে। ফোনটিতে 4GB RAM এর পাশাপাশি 4GB ভার্চুয়াল RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। অর্থাৎ মোট 8GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে। এছাড়া ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

ফটোগ্রাফির জন্য Lava Virat V1 5G ফোনে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে ক্লিন Android সাপোর্ট দেওয়া হবে। অর্থাৎ কোনো ধরনের বিজ্ঞাপন (Ads) বা অপ্রয়োজনীয় প্রি-ইনস্টলড অ্যাপ (Bloatware) থাকবে না। এই স্মার্টফোনটি Arya Blue এবং Sonar Gold লঞ্চ করা হবে।

Lava Virat V1 ফোনের ফিচার

যারা একটি কম দামের রেঞ্জে ভালো 4G স্মার্টফোন চাইছেন এমন ইউজারদের জন্য Lava Virat V1 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে 17.13cm (6.75-ইঞ্চির) HD+ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি এবং জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং থাকবে।

Lava Virat V1 ফোনটি UNISOC SC9863A প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 4GB RAM, 4GB ভার্চুয়াল RAM এবং 64GB ইন্টারনাল সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।

Lava Virat V1 ফোনে ক্লিন Android এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এতে কোন ধরনের Ads বা Bloatware দেওয়া হবে না।এই ফোনটি Nilgiri Blue এবং Himalayan Silver কালার অপশন সহ সেল হবে।

বাড়ি বসেই পাওয়া যাবে সার্ভিস

লাভা তাদের ইউজারদের ভালো পরিষেবা দেওয়ার জন্য Lava Virat V1 5G এবং Virat V1 ফোনের সঙ্গে Free Service@Home সুবিধা দেওয়া হবে। এই স্কিমে গ্ৰাহকদের সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না এবং কোম্পানির পক্ষ থেকে বাড়িতেই সার্ভিসের সুবিধা দেওয়া হবে।

আগামী 24 জুলাই ভারতের বাজারে Lava Virat V1 5G এবং Lava Virat V1 স্মার্টফোনটি লঞ্চ করা হবে। লঞ্চের পর স্মার্টফোনদুটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। যারা সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Virat V1 5G এবং Lava Virat V1 স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। 24 জুলাই লঞ্চের দিন আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here