মোটোরোলা আজ ভারতে তাদের জি6 সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। মোটোরোলার পক্ষ থেকে ভারতীয় স্মার্টফোন মার্কেটে মোটো জি6 প্লাস লঞ্চ করা হয়েছে। বেজল লেস ইনফিনিটি ডিসপ্লেওয়ালা এই ফোনটিতে একাধিক দুর্দান্ত স্পেসিফিকেশন আছে। মোটোরোলা মোটো জি6 প্লাস 22,499 টাকা দামে লঞ্চ করেছে। ফোনটি অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে মোটো হাব ও অফলাইন রিটেইল স্টোরেও সেল হবে।
মোটো জি6 প্লাস মোটোরোলার একটি বেজল লেস ফোন যা 18:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করে। ফোনটি মেটাল ফ্রেম বডিতে বানানো যা কার্ভড গ্লাস কোটেড। কোম্পানি এই ফোনে 5.9 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দিয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসবের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 630 চিপসেটে রান করে।
মোটো জি6 প্লাসে 6 জিবি র্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মোটো জি6 প্লাসে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
মোটো জি6 প্লাস একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোনটির হোম বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব্যাকআপের জন্য 3,200 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে যা টার্বো পাওয়ার ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি 22,499 টাকার বিনিময়ে কেনা যাবে।










