বিস্তারিত জেনে নিন Samsung Galaxy Z Fold 8, Fold 8 Ultra এবং Z Filp 8 ফোনের ভারতীয় দাম এবং অফার ডিটেইলস

Samsung গতকাল ভারতের বাজারে তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের Galaxy Unpacked 2026 ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy Z Fold8, Fold8 Ultra এবং Z Filp8 নামের তিনটি স্মার্টফোন পেশ করেছে। এই তিনটি প্রিমিয়াম ফোনই অ্যাডভান্স ডিজাইন, এআই ফিচার এবং হাইএন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনগুলির ভারতীয় দাম, অফার এবং সেল ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung ফোল্ডেবল ফোনের দাম

RAM + StorageGalaxy Z Fold8Galaxy Z Fold8 UltraGalaxy Z Flip8
12GB RAM + 256GB Storage₹1,79,999₹1,99,999₹1,24,999
12GB RAM + 512GB Storage₹1,99,999₹2,19,999₹1,44,999
16GB RAM + 1TB Storage₹2,39,999₹2,59,999

Samsung Galaxy Z Fold 8 ফোনের দাম এবং অফার

Samsung Galaxy Z Fold 8 ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1,79,999 টাকা। এই ফোনের 12GB RAM+512GB মেমরি ভেরিয়েন্ট 1,99,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 16GB RAM + 1TB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 2,39,999 টাকা। এই ফোনটি Graphite, Cream, Lavender এবং Pistachio কালার অপশনে সেল করা হবে।

ভারতে আগামী 4 আগস্ট থেকে Galaxy Z Fold 8 ফোনটি সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 9,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এই ফোনটি 30 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। এই ফোনটির সঙ্গে Galaxy Watch9 বা Galaxy Watch Ultra2 কেনা হলে অতিরিক্ত 10% ছাড় উপভোগ করা যাবে।

Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের দাম এবং অফার

Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটিও সিরিজের Galaxy Z Fold 8 ফোনের মতো তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1,99,999 টাকা। এই ফোনটির 12GB RAM+512GB মডেল 2,19,999 টাকা এবং 16GB+1TB মডেল 2,59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 4 আগস্ট থেকে Violet Shadow, Graphite, Cream এবং Green Shadow কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে Galaxy Z Fold 8 Ultra ফোনের দামে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। এই ফোনটি কেনার সময় 9,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অথবা 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এছাড়াও কোম্পানি লিমিটেড টাইম অফারে 10,000 টাকার ভাউচার জেতার সুযোগ‌ও দিচ্ছে। এই ফোনটিও 30 মাসের No Cost EMI সহ কেনা যাবে এবং ফোনটির সঙ্গে Galaxy Watch9 ও Galaxy Watch Ultra2 কিনলে 10% টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Samsung Galaxy Z Flip 8 ফোনের দাম এবং অফার

কোম্পানি তাদের Samsung Galaxy Z Flip 8 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনের উভয় মডেলে 12GB RAM দেওয়া হয়েছে এবং ফোনটির বেস মডেলে 256GB মেমরি রয়েছে এবং টপ ভেরিয়েন্টে 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 1,24,999 টাকা এবং 1,44,999 টাকা। আগামী 4 আগস্ট থেকে এই ফোনটি Pink, Graphite, Cream ও Mint কালার অপশনে সেল করা হবে।

Galaxy Z Flip 8 ফোনের দামে 4,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারের পাশাপাশি 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস‌ও দেওয়া হবে। জানিয়ে রাখি এই দুটির মধ্যে ইউজাররা যে কোনো একটিই উপভোগ করতে পারবেন। এছাড়াও লিমিটেড টাইম অফারে 10,000 টাকার ভাউচার পাওয়া যাবে। প্রতি মাসে মাত্র 4167 টাকার সহজ কিস্তিতে এই ফোনটি 30 মাসের নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে। এই ফোনের সঙ্গে Galaxy Watch9 বা Galaxy Watch Ultra2 কিনলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here