শীঘ্রই গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে Poco F9 Pro এবং Poco F9 Ultra স্মার্টফোন, IMEI ডেটাবেসে হল লিস্টেড

Poco তাদের আপকামিং ফ্ল্যাগশিপ F-সিরিজের ওপর কাজ শুরু করে দিয়েছে। কারণ নতুন রিপোর্ট অনুযায়ী GSMA IMEI ডেটাবেসে আপকামিং Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনটি লিস্টেড হয়েছে। এছাড়াও বেশ কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনদুটি দেখা গেছে। শীঘ্রই গ্লোবাল বাজারে Poco F9 সিরিজ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Poco F9 Pro ও F9 Ultra ফোনের GSMA ও IMEI ডেটাবেস লিস্টিং

রিপোর্ট অনুযায়ী Poco F9 Pro ফোনটি 2607APCA5G মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে Poco F9 Ultra ফোনটি 26077PC53G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। স্মার্টফোনদুটি ইউরোপীয় ইকোনমিক এরিয়া (EEA), তুরস্ক, ইন্দোনেশিয়া, তাইওয়ান, রাশিয়া এবং জাপানের মতো বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

লিক থেকে আরও জানা গেছে, POCO ব্র্যান্ডের জন্য ভারত একটি বড় বাজার হলেও এই দেশের বাজারে POCO F9 Pro এবং POCO F9 Ultra ফোনগুলি লঞ্চের সম্ভাবনা যথেষ্ট কম।

জানিয়ে রাখি GSMA IMEI ডেটাবেস ছাড়াও Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনদুটি ইন্দোনেশিয়ার SDPPI এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। সবচেয়ে বড় কথা গত বছর অক্টোবর মাসে সার্টিফিকেশন ওয়েবসাইটে Poco F8 Pro এবং Poco F8 Ultra ফোনদুটি লিস্টেড হয়েছিল। তবে লঞ্চ প্যাটার্নের পরিবর্তন হতে পারে। কারণ আগেই সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে সময়ের আগে Poco F9 সিরিজ পেশ করা হতে পারে।

পাওয়া যাবে Redmi K100 সিরিজের মতো স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনগুলিতে আপকামিং Redmi K100 সিরিজের মতো স্পেসিফিকেশন দেওয়া হতে পারে। Redmi K100 সিরিজে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। তাই Poco F9 সিরিজের ক্ষেত্রে একই ফ্ল্যাগশিপ চিপসেট দেওয়া হতে পারে।

লঞ্চ টাইমলাইন

Redmi K100 সিরিজ আগামী আগস্ট মাসে লঞ্চ করা হলে, 2026 সালের অক্টোবর মাসে Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনদুটি গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

যারা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ভালো স্পীডযুক্ত স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Poco F9 Pro এবং Poco F9 Ultra ফোনদুটি ভালো অপশন হতে পারে।

লঞ্চের পর Poco F9 সিরিজ OnePlus, iQOO, realme, Xiaomi এবং Samsung এর মতো ব্র্যান্ডের মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা Poco F9 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী দিনে এই ফোনের সংক্রান্ত আরও তথ্য শেয়ার করা হবে। এরপরই আমরা ফোনের সঠিক প্রতিযোগিতা সম্পর্কে পরামর্শ দিতে পারব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here