লঞ্চ হল HMD Touch AI স্মার্টফোন, Nokia Lumia ফোনের মতো ডিজাইন এবং AI ফিচার সহ চীনে সেল হবে এই সস্তা 4G স্মার্টফোন

মোবাইল ব্র্যান্ড HMD চীনে তাদের নতুন HMD Touch AI স্মার্টফোন লঞ্চ করেছে। যেসব ইউজাররা প্রয়োজনীয় ফিচার এবং AI টুল ব্যাবহার করতে চান মূলত তাদের জন্য এই কম্প্যাক্ট 4G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিজাইন অনেকটা পুরনো Nokia Lumia ফোনের মতো। এই ফোনে ByteDance এর AI অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে। ইতিমধ্যে চীনে এই ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে।

HMD Touch AI ফোনের ডিভাইস

HMD Touch AI ফোনের ডিজাইন অনেকটা Nokia Lumia সিরিজের মতো। এই ফোনটির ব্যাক প্যানেলে গোল ক্যামেরা মডিউল যোগ করা হয়েছে এবং এটি Cyan কালার অপশনে পেশ করা হয়েছে। ইউজাররা আলাদাভাবে Yellow, Blue ও White কালার ব্যাক কভার কিনতে পারবেন। এর ফলে ফোনটির লুক যখন ইচ্ছা বদলে দেওয়া যাবে। এই মডেলটি কিছুটা গত বছর ভারতে লঞ্চ হ‌ওয়া HMD Touch 4G ফোনের মতো দেখতে। তবে চাইনিজ ভেরিয়েন্টে লোকাল মার্কেটের জন্য AI ফিচার যোগ করা হয়েছে।

HMD Touch AI ফোনের স্পেসিফিকেশন

HMD Touch AI ফোনে 3.2 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেলে 2MP ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 1,950mAh ব্যাটারি রয়েছে, যা USB Type-C পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে HMD Touch AI ফোনে Dual 4G SIM, Wi-Fi এবং Hotspot দেওয়া হয়েছে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

HMD Touch AI ফোনের অন্যতম বিশেষত্ব হল Doubao AI ফিচার, এটিকে ByteDance নাম দেওয়া হয়েছে। এই AI ফিচার চাইনিজ ও ইংরেজি ভাষায় অনুবাদ, টেক্সটের মাধ্যমে ইমেজ জেনারেট, ছবিতে উপস্থিত অবজেক্ট চেনা ও সেগুলি ঠিক করার পাশাপাশি পড়াশোনা সহ বিভিন্ন কাজে সাহায্য করতে পারে।

এই ফোনটির ওপরের দিকে একটি ফিজিক্যাল কাস্টম বাটন যোগ করা হয়েছে। এই বাটন বিভিন্ন কাজের জন্য সেট করা যাবে। প্রয়োজন পড়লে এটি SOS বাটন হিসাবেও ব্যাবহার করা যাবে। ফলে আপৎকালীন পরিস্থিতিতে আগে থেকে সিলেক্ট করে রাখা কন্ট্যাক্টদের অ্যালার্ট করা যাবে।

HMD Touch AI ফোনে Parental Controls, Distraction-Free Interface ও Alipay সাপোর্ট রয়েছে, ফলে বাচ্চা, বয়স্ক এবং ডিজিটাল ডিটক্স প্রেমীদের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

HMD Touch AI ফোনের দাম এবং সেল

চীনে HMD Touch AI ফোনটি 469 ইউয়ান (প্রায় 6,500 টাকা) দামে পেশ করা হয়েছে। যারা চীনে রয়েছেন এবং সস্তায় প্রয়োজনীয় ফিচার সহ একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here