ফিলিপিন্সের বাজারে HMD তাদের নতুন HMD Asha 305 স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এটিকে “Lite Smartphone” হিসাবে পেশ করা হয়েছে। যেসব ফিচার ফোন ছেরে প্রথম স্মার্টফোন ব্যাবহার করতে চলেছেন, এই ফোনটি মূলত সেইসব ইউজাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনে AOSP Android বেস্ড Pulse OS, 100 এর চেয়েও বেশি প্রি লোডেড অ্যাপ, রিমুয়েবল ব্যাটারি এবং বেসিক স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আপাতত স্মার্টফোনটি ফিলিপিন্সের বাজারে সেল করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য বাজারেও ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Asha 305 স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
HMD Asha 305 ফোনের দাম
HMD Asha 305 ফোনের দাম PHP 3,990 (প্রায় 6,225 টাকা) রাখা হয়েছে। এই স্মার্টফোনটি দুটি অ্যালার্ম অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে অন্যান্য দেশের সেল সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হবে।
HMD Asha 305 ফোনের স্পেসিফিকেশন
HMD Asha 305 ফোনে 5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 480 × 854 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনে Unisoc T137 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য HMD Asha 305 ফোনের রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সাপোর্টেড 2MP ক্যামেরা রয়েছে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 2MP ক্যামেরা দেওয়া হয়েছে।
HMD Asha 305 ফোনে 2,500mAh এর রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 32 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটি Pulse OS বেস্ড Android AOSP সহ কাজ করতে সক্ষম।
HMD Asha 305 ফোনে Facebook Lite, Instagram Lite, WhatsApp, TikTok Lite, YouTube সহ 100 এর চেয়েও বেশি আগের থেকে ইন্সটল অ্যাপ থাকবে। ফলে ইউজারদের আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।
কানেক্টিভিটির জন্য HMD Asha 305 ফোনে ডুয়েল 4G SIM, Wi-Fi, GPS, Bluetooth 4.2 এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনের বক্সে রিমুয়েবল ব্যাটারি, USB Type-C কেবল সহ চার্জার দেওয়া হবে।
যারা প্রথম স্মার্টফোন কিনতে চাইছেন বা ফিচার ফোন ছেড়ে স্মার্টফোন ব্যাবহার করার কথা ভাবছেন, এমন ইউজারদের জন্য HMD Asha 305 ফোনটি ভালো অপশন হবে। এত কম দামে WhatsApp, YouTube, Facebook Lite এবং Instagram Lite এর মতো প্রয়োজনীয় অ্যাপ সহ ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠে পারে। তবে যেসব ইউজাররা গেমিং পছন্দ করেন এবং হাই পারফরমেন্সের জন্য ফোন চাইছেন, সেইসব ইউজাররা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।
ফিলিপিন্সের বাজারে HMD Asha 305 ফোনটি itel, Infinix এবং TECNO এয়ের মতো ব্র্যান্ডের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা কম বাজেট রেঞ্জে সোশ্যাল মিডিয়া, WhatsApp, কল, YouTube এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Asha 305 স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে।











