Samsung Galaxy Z Fold 8 সিরিজের মুকুটে নতুন পালক, মাত্র 72 ঘন্টায় 2.71 লক্ষ প্রি-অর্ডার!

ভারতের বাজারে Samsung তাদের নতুন ফোল্ডেবল Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Fold 8 এবং Galaxy Z Flip 8 ফোনগুলি লঞ্চের পর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 22 জুলাই লঞ্চের পর মাত্র 72 ঘন্টার মধ্যে Galaxy Z সিরিজ 2.71 লক্ষের (271,000) চেয়েও বেশি প্রি-অর্ডার হয়েছে। জানিয়ে রাখি গত বছর Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 ফোনগুলিকে এত বিপুল পরিমাণ প্রি-অর্ডার অর্জন করতে প্রায় 15 দিন সময় লেগেছিল। এবার মাত্র তিন দিনে এই সংখ্যা ছোঁয়ার ফলে বোঝাই যাচ্ছে ভারতে ফোল্ডেবল স্মার্টফোন দ্রুত মেইনস্ট্রিমে পরিণত হচ্ছে।

Samsung জানিয়েছে, এবার মোট প্রি-অর্ডারের মধ্যে 45 শতাংশ অর্ডার এসেছে Tier-2 এবং এর চেয়েও ছোট শহর থেকে। এর থেকে বোঝা যাচ্ছে এখন আর ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা শুধুমাত্র মহানগরে আটকে নেই, বরং ছোট শহরের ইউজাররাও দ্রুত প্রিমিয়াম ও ইনোভেটিভ ডিভাইসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী অদূর ভবিষ্যতে এই বাজার‌ই সবচেয়ে বড় গ্ৰোথ ইঞ্জিন হয়ে উঠতে পারে। Galaxy Z সিরিজের প্রতি এই সুন্দর রেসপন্স এই বছর লঞ্চ হ‌ওয়া Galaxy S26 সিরিজের প্রি-অর্ডারের কাছাকাছি পৌঁছাবে বলে Samsung আশা রাখছে।

Galaxy Z Fold 8

Samsung Galaxy Z Fold 8 ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে হালকা ফোল্ডেবল স্মার্টফোন বলে জানা গেছে। এই ফোনটির ওজন মাত্র 201 গ্ৰাম। এই ফোনে 10:16 আসপেক্ট রেশিওযুক্ত কভার ডিসপ্লে দেওয়া হয়েছে, এতে সাধারণ স্মার্টফোনের মতোই এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ফোনটির 4:3 আসপেক্ট রেশিওযুক্ত মেইন স্ক্রিন পড়া, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টি টাস্কিঙের জন্য আদর্শ।

এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy প্রসেসর এবং 4,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Flex Titanium ডিসপ্লে টেকনোলজি রয়েছে, ফলে এই ফোনটি আগের চেয়ে বেশি পাতলা, মজবুত এবং কম ক্রিজ সহ এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। ফোনটির স্ক্রিনে 3,000nits পীক ব্রাইটনেস, Vision Booster এবং Low Reflection কোটিং দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল 50MP ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এর সঙ্গে Dual Recording এবং My FanCam এর মতো AI ফিচার ভিডিও রেকর্ডিং আরও সুন্দর করে তুলবে। এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 1,79,999 টাকা। ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Galaxy Z Fold 8 Ultra

Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি কোম্পানির সবচেয়ে অ্যাডভান্স ফোল্ডেবল স্মার্টফোন। এই ফোনে 8 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা মাল্টি টাস্কিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং Galaxy AI বেস্ড ওয়ার্কফ্লোর জন্য তৈরি করা হয়েছে। এই ফোনটির থিকনেস 4.1mm (আনফোল্ড) এবং ওজন 215 গ্ৰাম।

এই ফোনে 200MP প্রাইমারি সেন্সর ও 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যায়। এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে দারুণ কুলিং সিস্টেম রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত AI টাস্ক এবং হেভি মাল্টি টাস্কিং করা যাবে। এই ফোনটির স্টার্টিং দাম 1,99,999 টাকা। এই ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

Galaxy Z Flip 8

Samsung Galaxy Z Flip 8 ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির সবচেয়ে হালকা ও পাতলা ফ্লিপ স্মার্টফোন বলে জানা গেছে। এই ফোনে নতুন AI বেস্ড FlexWindow দেওয়া হয়েছে, ফলে ফোনটি ওপেন না করেই অ্যাপ, পার্সোনাল আপডেট, Gemini AI এবং বিভিন্ন প্রয়োজনীয় ফিচার ব্যাবহার করা যাবে।

এই ফোনে 50MP ক্যামেরা, ProVisual Engine, Flex Mode, Camcorder Grip, Super Steady, FlipShot এবং Mirror View এর মতো ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ফটো এবং ভিডিও রেকর্ডিং আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে উঠেছে। এই ফোনটির প্রাথমিক দাম রাখা হয়েছে 1,24,999 টাকা। ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

নতুন Galaxy Z সিরিজে বিশেষভা‌বে ফোল্ডেবল স্ক্রিনের জন্য Galaxy AI-কে অপ্টিমাইজ করা হয়েছে। এতে Now Brief, Now Nudge, Gemini Intelligence এবং Gemini Notebook এর মতো বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে, যা নোট, রেকর্ডিং, ফাইল এবং ইমেজ এক জায়গায় গুছিয়ে AI বেস্ড সামারি ও রিপোর্ট তৈরি করতে পারে। এই ফিচার Galaxy Watch Ultra2 এবং Galaxy Watch9 ডিভাইসের সঙ্গেও অত্যন্ত সুন্দরভা‌বে কাজ করে।

সিকিউরিটির জন্য এতে Samsung Knox, Knox Vault, Personal Data Engine এবং One UI 9 এর নতুন AI Privacy ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে AI Assistant Activity Dashboard এর মাধ্যমে ইউজাররা দেখতে পারবেন AI কিভাবে তাদের তথ্য ব্যাবহার করছে।

Samsung এই তিনটি স্মার্টফোনই 30 মাসের Zero Down Payment এবং No-Cost EMI অফার সহ বাজারে এনেছে। এর ফলে প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনগুলি কেনা আগের চেয়ে অনেকটাই সহজ হয়ে গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here