ভারতে লঞ্চ হল HUAWEI MatePad 11.5 (2026), 2.5K PaperMatte ডিসপ্লে ও 10,100mAh ব্যাটারি সহ ট্যাবলেটের দাম 43,999 টাকা

HUAWEI ভারতের বাজারে তাদের নতুন MatePad 11.5 (2026) ট্যাবলেট লঞ্চ করে দিয়েছে। এই ট্যাবটি কোম্পানির নতুন মিড-রেঞ্জ ডিভাইস হিসাবে পেশ করা হয়েছে। এই ডিভাইসটি স্টুডেন্ট, প্রফেশনাল ও বিনোদন প্রেমী ইউজারদের জন্য বাজারে আনা হয়েছে। এতে PaperMatte ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 10,100mAh ব্যাটারি, HarmonyOS এবং PC-লেভেল প্রোডাক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবের স্ক্রিনে কাগজের মতো ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের ক্ষেত্রে চোখের তেমন ক্ষতি হবে না। এই নতুন ডিভাইসের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবের দাম এবং সেল

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবলেটের ভারতীয় দাম 43,999 টাকা রাখা হয়েছে। আগামী 7 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ডিভাইসটি সেল করা হবে। এই ট্যাবটি Space Gray এবং Violet কালার অপশনে পেশ করা হয়েছে।

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবের স্পেসিফিকেশন

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবে 11.5-ইঞ্চির 2.5K FullView TFT LCD PaperMatte ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2456 × 1600 পিক্সেল রেজোলিউশন, 60Hz, 90Hz ও 120Hz স্মার্ট রিফ্রেশ রেট এবং 600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। PaperMatte টেকনোলজির দৌলতে এতে ন্যানো-লেভেল এজিং এবং অ্যান্টি-রিফ্লেকশন কোটিং রয়েছে। এর ফলে স্ক্রিনের রিফ্লেকশন অনেকটাই কমে যায় এছাড়াও এই ডিভাইসে TUV Rheinland Low Blue Light, Flicker-Free এবং Circular Polarization সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবে Kirin T82 অক্টাকোর প্রসেসর রয়েছে। এর সঙ্গে এতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের সময় এই ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বড় গ্ৰাফাইট কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবলেটে পাওয়ার ব্যাক‌আপের জন্য 10,100mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে এতে ক্রমাগত 14 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ডিভাইসের ব্যাটারি 40W HUAWEI SuperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

এই ডিভাইসটি HarmonyOS 4.3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে SuperHub, Floating Window মাল্টি টাস্কিং এবং PC-লেভেল WPS Office এর মতো প্রোডাক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিভাইসে HUAWEI Smart Keyboard এবং 3rd Generation HUAWEI M-Pencil সাপোর্ট যোগ করা হয়েছে।

HUAWEI MatePad 11.5 (2026) ট্যাবে 13MP অটো ফোকাস রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অনলাইন ক্লাস, ভিডিও কল ও মিটিঙের জন্য এই ক্যামেরা যথেষ্ট। এছাড়াও সুন্দর অডিওর জন্য এতে চারটি স্পিকার, দুটি মাইক্রোফোন এবং HUAWEI Histen 9.0 সাউন্ড টেকনোলজি রয়েছে।

এই নতুন ট্যাবটিতে Wi-Fi 6, Bluetooth 5.2, USB Type-C পোর্ট এবং 2×2 MIMO সাপোর্ট দেওয়া হয়েছে। অল-মেটাল ইউনিবডি ডিজাইন সহ এই ডিভাইসের থিকনেস মাত্র 6.1mm এবং ওজন 515 গ্ৰাম।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here