লিক হল iQOO Neo 11S স্মার্টফোনের ডিটেইলস, থাকতে পারে 9,000mAh+ ব্যাটারি এবং নতুন Dimensity 9500 প্রসেসর

iQOO তাদের নতুন Neo সিরিজের iQOO Neo 11S ফোনের জন্য সমালোচনা শিরোনামে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানোর আগেই এর গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর, 9,000mAh এর বেশি ব্যাটারি এবং 2K ডিসপ্লে দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11S ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে এল iQOO Neo 11S ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী iQOO Neo 11S ফোনটিতে MediaTek এর আসন্ন Dimensity 9500 প্রসেসরের বিশেষ কাস্টমাইজ ভার্সন দেওয়া হতে পারে। এই প্রসেসরের ক্লক স্পীড স্ট্যান্ডার্ড মডেলের চেয়ে কম হবে বলে জানানো হয়েছে। তবে আইকু এই ফোনটির সফটওয়্যার লেভেলে বিশেষ অপটিমাইজেশন করতে পারে। এর ফলে গেমিং পারফরমেন্স, সিস্টেম স্টেবিলিটি ও পাওয়ার এফিসিয়েন্সি আরও সুন্দর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি গত বছর চীনে iQOO Neo 11 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 11S ফোনে 2K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী Dimensity 9500 প্রসেসর এবং 2K ডিসপ্লে সহ এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে। এই ফোনে 9,000mAh এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। ফলে এটি আগের মডেলের চেয়েও বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে।

আগের রিপোর্টের মাধ্যমে টিপস্টার জানিয়েছিলেন iQOO Neo 11S ফোনটি একাধিক স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এতে 12GB + 256GB, 12GB + 512GB, 16GB + 256GB এবং 16GB + 512GB স্টোরেজ অপশন থাকতে পারে। অন্যদিকে ফোনটি Light White, Shadow Black এবং Wind Chaser কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে। রিপোর্টৈর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে না।

বর্তমানে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং iQOO Neo 11S ফোনে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হতে পারে। অন্যদিকে গীকবেঞ্চে ফোনটি V2545A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিঙে ফোনটি 16GB RAM, Android 16 এবং সিঙ্গেল কোর টেস্টে 3,395 স্কোর ও মাল্টি কোর টেস্টে 10,312 স্কোর সহ দেখা গিয়েছিল।

বর্তমানে iQOO এর পক্ষ থেকে Neo 11S ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র একটি লিক হিসাবে মনে করা উচিৎ। যদি লিক ডিটেইলস সঠিক হয়, তবে
iQOO Neo 11S ফোনটি গমিং এবং শক্তিশালী পারফরমেন্সের দিক দিয়ে দারুন অপশন হতে পারে। আসন্ন iQOO Neo 11S ফোনের সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here