চীনের বাজারে লঞ্চ হল 144Hz OLED ডিসপ্লে এবং 10400mAh ব্যাটারি সহ নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট Huawei MatePad Pro 2026

Huawei তাদের প্রিমিয়াম ট্যাবলেট সিরিজের পরিধি বিস্তার করে চীনে নতুন MatePad Pro 2026 ট্যাব লঞ্চ করেছে। এই ডিভাইসটি যথেষ্ট হালকা ও পাতলা ডিজাইন সহ পেশ করা হয়েছে। যেসব ইউজাররা প্রফেশনাল লেভেলের মাল্টি টাস্কিং, ডিজিটাল আর্ট, কন্টেন্ট ক্রিয়েশন এবং এন্টারটেইনমেন্টের জন্য একটি ফ্ল্যাগশিপ ট্যাবলেট কেনার কথা ভাবছেন মূলত তাদের জন্য এই নতুন ডিভাইসটি পেশ করা হয়েছে। এতে 144Hz OLED ডিসপ্লে, নতুন Kirin T93 প্রসেসর, HarmonyOS 6.1 এবং 10,400mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ট্যাবটি সম্পর্কে।

Huawei MatePad Pro 2026 ট্যাবের ডিজাইন

Huawei MatePad Pro 2026 ট্যাবটির ডিজাইন এই ডিভাইসের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এই ট্যাবটির থিকনেস 4.7mm এবং ওজন মাত্র 439 গ্ৰাম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসটি 12-ইঞ্চির ক্যাটাগরিতে সবচেয়ে হালকা ও পাতলা ট্যাবগুলির মধ্যে স্থান করে নিয়েছে। মেটাল ইউনিবডি ডিজাইনের দৌলতে এতে প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

Huawei MatePad Pro 2026 ট্যাবের স্পেসিফিকেশন

Huawei MatePad Pro ট্যাবলেটে 12-ইঞ্চির Flexible OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3036 × 1952 পিক্সেল রেজোলিউশন, 3:2 আসপেক্ট রেশিও, 144Hz রিফ্রেশ রেট এবং 1,600nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এতে AI HDR সাপোর্ট রয়েছে। Soft Light Edition এর ক্ষেত্রে ন্যানো-এটচিং টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে স্ক্রিনের ওপর রিফ্লেকশন পড়ে না এবং চোখের ওপর কম চাপ পড়ে।

প্রসেসিঙের জন্য Huawei MatePad Pro 2026 ট্যাবে কোম্পানির পক্ষ থেকে নতুন Kirin T93 প্রসেসর দেওয়া হয়েছে। অপরদিকে Enjoy Edition এ Kirin T93A চিপসেট যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই নতুন প্রসেসরে আগের জেনারেশনের তুলনায় প্রায় 25 শতাংশ ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও দীর্ঘ সময় পর্যন্ত হাই পারফরমেন্স বজায় রাখার জন্য এতে 7.2W Central Stereo Cooling সিস্টেম রয়েছে।

Huawei MatePad Pro ট্যাবটি HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Dual Desktop Mode দেওয়া হয়েছে, ফলে ইউজাররা মাত্র চারটি আঙুল ব্যাবহার করে ট্যাবলেট ইন্টারফেস ও ডেক্সটপ ইন্টারফেসের মধ্যে সুইচ করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবটি 200টির‌ চেয়েও বেশি PC-লেভেল অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। ফলে অফিস ও প্রফেশনাল কাজ করা যথেষ্ট সহজ হয়ে উঠবে।

ফটোগ্রাফির জন্য Huawei MatePad Pro 2026 ট্যাবলেটে 50MP অটো ফোকাস রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে, যা 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি, অনলাইন ক্লাস ও মিটিঙের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ডিভাইসের ক্যামেরা অ্যাপে হাই-রেজোলিউশন ফটো, প্যানোরামা, টাইম-ল্যাপ্স, বিউটি মোড এবং 2D ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

Huawei MatePad Pro ট্যাবে 10,400mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 66W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ট্যাবটি মাত্র 53 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এছাড়াও এতে 40W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ট্যাবলেটের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

সুন্দর অডিও কোয়ালিটির জন্য Huawei MatePad Pro ট্যাবলেটে Huawei Sound এর কোয়াড-স্পিকার সিস্টেম যোগ করা হয়েছে, যা Spatial Audio সাপোর্ট করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7+ এবং Bluetooth 6.0 সাপোর্ট রয়েছে। তবে এই মডেলে সেলুলার নেটওয়ার্ক বা স্যাটেলাইট কানেক্টিভিটি অপশন নেই।

Huawei MatePad Pro ট্যাবটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট বা অফিস ওয়ার্কের জন্য সীমিত নয়। কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইসের GoPaint অ্যাপটি নতুন ব্রাশ এবং এক্সট্রা ক্রিয়েটিভ টুল সহ আপডেট করা হয়েছে। এছাড়াও এই ডিভাইসটি TourBox Creative Controller সাপোর্ট করে, ফলে ডিজিটাল আর্ট এবং ডিজাইনাররা দারুণ এক্সপেরিয়েন্স পাবেন।

Huawei MatePad Pro 2026 ট্যাবের দাম

চীনের বাজারে Huawei MatePad Pro 2026 ট্যাবটি Cherry Pink Gold, Condensed Light Blue, Floating White, Deep Space Gray এবং Bright Moon Silver কালার অপশনে পেশ করা হয়েছে। এই ডিভাইসের 12GB + 256GB মডেলের দাম 5,999 ইউয়ান (প্রায় 84,500 টাকা) রাখা হয়েছে। এই এক‌ই কনফিগারেশনের Soft Light Edition 7,199 ইউয়ান (প্রায় 1,01,200 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের 12GB + 512GB মডেলের সঙ্গে কীবোর্ড রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 8,399 ইউয়ান (প্রায় 1,18,420 টাকা)। এই ট্যাবটির Soft Light Edition 9,199 ইউয়ান (প্রায় 1,29,700 টাকা) দামে পেশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে MatePad Pro 2026 Enjoy Edition লঞ্চ করা হয়েছে। এই মডেলের 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 5,699 ইউয়ান (প্রায় 80,337 টাকা)। এক‌ইভাবে Soft Light Edition কেনার জন্য 6,499 ইউয়ান (প্রায় 91,615 টাকা) দাম দিতে হবে। আবার 512GB স্টোরেজ সহ কীবোর্ড বান্ডিল মডেল কেনার ক্ষেত্রে খরচ হবে 7,699 ইউয়ান (প্রায় 1,08,531 টাকা)।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here