15000 টাকা বেড়ে গেছে vivo V70 Elite ফোনের দাম, জেনে নিন নতুন দাম

ভিভো ভারতের বাজারে তাদের ‘V70’ সিরিজ লঞ্চ করে vivo V70 Elite স্মার্টফোন পেশ করেছিল। এই ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি, 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। 19 ফেব্রুয়ারি 51,999 টাকা প্রাথমিক দামে লঞ্চের পর এখনও পর্যন্ত এই ফোনটির দাম 15,000 টাকা বেড়ে গেছে। এই ফোনটির দাম কতটা বেড়েছে এবং ফোনটি কেনার জন্য এখন থেকে কত টাকা খরচ করতে হবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo V70 Elite ফোনের দাম

পুরনো দাম:

  • 8GB RAM + 256GB storage – 51,999 টাকা
  • 12GB RAM + 256GB storage – 56,999 টাকা

প্রাইস হাইক: 15,000 টাকা

নতুন দাম:

  • 8GB RAM + 256GB storage – 66,999 টাকা
  • 12GB RAM + 256GB storage – 71,999 টাকা

vivo V70 Elite ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 256GB storage যোগ করা হয়েছে এবং এই মডেলটি 51,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ভেরিয়েন্টের দাম 66,999 টাকা হয়ে গেছে। অপরদিকে ফোনটির 12GB RAM + 256GB storage মডেলের লঞ্চ প্রাইস ছিল 56,999 টাকা, যা এখন বেড়ে 71,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি এই 15000 টাকা প্রাইস হাইক একবারে করা হয়নি। বরং মাঝে মাঝে কয়েক হাজার টাকা করে ফোনটির দাম বাড়ানো হয়েছে।

vivo V70 Elite ফোনের স্পেসিফিকেশন

Vivo V70 Elite 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K Ultra Clear ডিসপ্লে যোগ করা হয়েছে। flat AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 5000nits পীক ব্রাইটনেস, 4320Hz PWM ডিমিং, 459PPI পিক্সেল ডেনসিটি, 1.07 বিলিয়ন কালার এবং HDR10+ সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D Ultrasonic Fingerprint Scanning 2.0 টেকনোলজি রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo V70 Elite 5G ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 18,15,619 AnTuTu স্কোর পেয়েছে।

Vivo V70 Elite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে Zeiss ব্র্যান্ডেড লেন্স ব্যাবহার করা হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3x টেলিফটো লেন্স এবং 118° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo V70 Elite 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 18 ঘন্টা, 19 মিনিট PCMark Battery Benchmark স্কোর পেয়েছে। এই ফোনে Bypass Charging টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার দেয়। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 43 মিনিট সময় লেগেছে।

Vivo V70 Elite 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে X-axis linear motor যোগ করা হয়েছে, যা গেমিঙের সময় 4D vibration তৈরি করে অসাধারণ এক্সপেরিয়েন্স দেবে। এই ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here