POCO ভারতে বাড়িয়ে দিয়েছে তাদের M8 5G এবং C85x 5G ফোনের দাম, জেনে নিন এখন থেকে কত দামে বিক্রি হবে এই দুটি ফোন

POCO ভারতের বাজারে তাদের দুটি 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানির নতুন প্রাইস লিস্ট অনুযায়ী POCO M8 5G এবং POCO C85x 5G ফোনদুটি আগের চেয়ে বেশি দামে বিক্রি করা হবে। ইতিমধ্যে দুটি মডেলের নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। এই ফোনদুটির মধ্যে POCO M8 5G ফোনের ওপর প্রাইস হাইকের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এই ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম 3,000 টাকা করে বাড়ানো হয়েছে। অপরদিকে POCO C85x 5G ফোনের দুটি মডেলের দাম 500 টাকা করে বেড়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

POCO M8 5G ফোনের নতুন দাম

কোম্পানির জারি করা প্রাইস আপডেট জানুয়ারী POCO M8 5G ফোনের 6GB + 128GB মডেলের দাম 21,999 টাকা থেকে বেড়ে 24,999 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্ট কেনার জন্য এখন থেকে 23,999 টাকার বদলে 26,999 টাকা দাম দিতে হবে। এছাড়া এই ফোনের 8GB + 256GB মডেলের দাম 25,999 টাকা থেকে বাড়িয়ে 28,999 টাকা করে দেওয়া হয়েছে।

POCO C85x 5G ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে POCO C85x 5G ফোনের দামের মূল্যবৃদ্ধি জারি করা হয়েছে। এই ফোনের 4GB + 64GB মডেলের দাম 13,999 টাকা থেকে বেড়ে 14,499 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 4GB + 128GB ভেরিয়েন্ট এখন থেকে 14,999 টাকার পরিবর্তে 15,499 টাকা দামে সেল করা হবে।

কোম্পানির ইন্টারনাল স্কিম ডকুমেন্ট থেকে জানা গেছে এই ফোনদুটির নতুন দাম গত 1 আগস্ট 2026 থেকে কার্যকর করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে এই ফোনগুলি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে।

POCO আপাতত অফিসিয়ালি ফোনদুটির প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে বিগত বেশ কয়েক মাস ধরে স্মার্টফোনের প্রসেসর, মেমরি ও অন্যান্য কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির খবর প্রকাশ্যে এসে চলেছে। এই কারণেই কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনের দাম বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

Poco M8 5G ফোনের স্পেসিফিকেশন

POCO M8 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির HD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits পীক ব্রাইটনেসের পাশাপাশি 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য POCO M8 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার রয়েছে। এই ফোনটি Android 15 এবং HyperOS 2.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

POCO M8 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল AI রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 5G ফোনে 5520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংঙের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.1 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে IP65 ও IP66 রেটিং রয়েছে। একই সঙ্গে মজবুতির জন্য ফোনটিতে SGS MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here