200MP ক্যামেরা এবং 8580mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi K100 Pro স্মার্টফোন, রয়েছে শক্তিশালী Snapdragon প্রসেসর

গতকাল Xiaomi সাব-ব্রান্ড রেডমি চীনের বাজারে তাদের Redmi K100 Pro সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Redmi K100 Pro এবং Redmi K100 Pro Max স্মার্টফোনদুটি চীনের বাজারে পেশ করা হয়েছে। এই দুটি বড় ব্যাটারি এবং হাই এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Redmi K100 Pro Max স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। নীচে Redmi K100 Pro স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi K100 Pro ফোনের ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে এই ডিজাইনের নাম রাখা হয়েছে Firefly Chasing Light ডিজাইন। এই ফোনের রেয়ার গ্লাসের নীচে ফসফরেসেন্ট লেয়ার দেওয়া হয়েছে এবং এর ওপর লাইট পেনের সাহায্যে ডিজাইন করা যাবে। নতুন Redmi k100 Pro ফোনটি অন্ধকারে জ্বলজ্বল করা ডিজাইন সহ পেশ করা হয়েছে।

জল ও ধুলো থেকে Redmi K100 Pro ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি লক প্রুফ বডি সহ ডিজাইন করা হয়েছে, এর ফলে নীচে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকবে। এই ফোনের ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর এবং ফ্ল্যাশ লাইট ও Bose Speakers সহ লঞ্চ করা হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে প্লেটিং রিং লাইটও রয়েছে, যা ফোনে নোটিফিকেশন আসা মাত্রই জ্বলে উঠবে।

Redmi K100 Pro ফোনের স্পেসিফিকেশন

Redmi K100 Pro স্মার্টফোনটি 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফ্ল্যাট সার্ফেস দিয়ে তৈরি OLED স্ক্রিনে M11 luminous ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এই লিউমিনিয়াস ম্যাটেরিয়াল একটি অ্যাডভান্স লাইট ইমেজিং ফিচার, যা স্ক্রিনের এনার্জি এফিসিয়েন্সি, কালার অ্যাকিউরেসি এবং ব্রাইটনেস বজায় রাখতে সাহায্য করে। Redmi K100 Pro 5G ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট, 4800Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট এবং 4500nits পিক ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে 3D ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 V প্রসেসর দেওয়া হয়েছে। এটি স্ট্যান্ডার্ড Snapdragon Elite Gen 5 চিপসেটের কাস্টোমখিজড ভার্সন এবং এতে অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাগশিপ পারফরমেন্স উপভোগ করা যাবে। এই প্রসেসর 4.6GHz টপ ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi K100 Pro স্মার্টফোনটি 4.09 মিলিয়ন AnTuTu Score স্কোর পেয়েছে। ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিং করার জন্য এতে
LPDDR5X Ultra RAM যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi K100 Pro স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে এফ/3.0 অ্যাপারর্চারযুক্ত 10cm macro ফোটোগ্রাফি 50 মেগাপিক্সেল telephoto সেন্সর 8 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই নতুন রেডি ফোনে 8K HDR এবং লসলেস ক্রপ জুম ফিচার যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অসাধারণ ক্যামেরা সেটআপের পাশাপাশি Redmi K100 Pro 5G ফোনটিতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনেটিক চায়না মোডে 8580mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 50W wireless চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে এতে 27W wired reverse এবং 22.5W wireless reverse ফিচার যোগ করা হয়েছে।

Redmi K100 Pro ফোনের দাম

Redmi K100 Pro স্মার্টফোনটির দাম 52,300 টাকা রাখা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 3699 ইউয়ান এবং 12GB RAM+512GB স্টোরেজ অপশন 4299 ইউয়ান অর্থাৎ 60,800 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 16GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনের দাম 4099 ইউয়ান ও 4699 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 58,000 টাকা এবং 66,400 টাকার কাছাকাছি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here