দেখতে দেখতে কালী পূজা চলে এসেছে। উৎসবের মরশুমে যারা 43 ইঞ্চির Smart TV কেনার কথা ভাবছেন তাদের জন্য KODAK Special Edition 43SE5004BL সুন্দর একটি বিকল্প। বর্তমানে শপিং সাইট ফ্লিপকার্টে এই স্মার্ট টিভি 14,000 টাকার চেয়েও কম দামে কেনা যাবে। জানিয়ে রাখি বর্তমানে ফ্লিপকার্টে এই 43 ইঞ্চির FHD LED Smart TV মাত্র 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। তবে এই টিভির আসল লিস্টেড প্রাইস 20,999 টাকা। এই টিভিতে 30W সাউন্ড আউটপুট, বেজল-লেস ডিজাইন এবং Linux বেস্ড স্মার্ট টিভি ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই টিভির অফার ডিটেইলস সম্পর্কে।
শপিং সাইট ফ্লিপকার্টে KODAK Special Edition 43 ইঞ্চির FHD LED Smart TV এর লিস্টেড প্রাইস 20,999 টাকা, তবে এই টিভিতে সরাসরি 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও SBI ক্রেডিট কার্ডে 2,000 টাকা এবং SBI ডেবিট কার্ডের ওপর 1,750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এর পাশাপাশি Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,275 টাকা এবং Flipkart SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে 1,750 টাকা ছাড় উপভোগ করা যাবে। অর্থাৎ SBI ক্রেডিট কার্ড ব্যাবহার করে এই টিভিতে 2,000 টাকা ছাড় পাওয়ার পর টিভিটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 13,999 টাকা। এছাড়াও পুরনো টিভি এক্সচেঞ্জের ক্ষেত্রে 4,150 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
এই KODAK স্মার্ট টিভিতে 1920 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43 ইঞ্চির HD LED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে DLED ডিসপ্লে টেকনোলজি এবং 178 ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্ক্রিনের ব্রাইটনেস 400nits। এই টিভির রিফ্রেশ রেট 60Hz এবং রেসপন্স টাইম 6ms। বেজল-লেস ডিজাইনের দৌলতে এই টিভিতে বেশি বড় স্ক্রিন এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এতে মোট 30W আউটপুটের ক্ষমতাসম্পন্ন দুটি বক্স স্পিকার যোগ করা হয়েছে। এই টিভিতে DTS TruSurround সাউন্ড টেকনোলজি এবং Dolby Digital Plus ডিজিটাল অডিও আউটপুট সাপোর্ট রয়েছে। এর ফলে ফিল্ম, টিভি শো এবং অন্যান্য কন্টেন্ট দেখার সময় অসাধারণ অডিও কোয়ালিটি উপভোগ করা যাবে।
এই KODAK Smart TV Linux অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Prime Video, YouTube এবং Sony LIV এর মতো অ্যাপ সাপোর্ট রয়েছে। এই টিভিতে 512MB RAM এবং 4GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এতে বিল্ট-ইন Wi-Fi, স্ক্রিন মিররিং, গেম মোড এবং Mali G31 গ্ৰাফিক্স প্রসেসর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে দুটি HDMI এবং দুটি USB পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে এই টিভিতে সহজেই সেট-টপ বক্স, গেমিং কনসোল ও পেনড্রাইভ সহ বিভিন্ন ডিভাইস কানেক্ট করা যায়। এই টিভির সঙ্গেই রিমোট, পাওয়ার কর্ড, ইউজার ম্যানুয়াল এবং টেবিলটপ স্ট্যান্ড দেওয়া হয়।
যেসব ইউজাররা কম দামে বড় স্ক্রিন ও FHD রেজোলিউশন সহ টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য মাত্র 13,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে এই 43 ইঞ্চির KODAK স্মার্ট টিভি একটি সুন্দর অপশন। এতে 30W সাউন্ড, বেজল লেস ডিজাইন এবং Prime Video ও YouTube এর মতো অ্যাপ সাপোর্ট রয়েছে।










