মার্চ মাসে ভিভো তাদের বড় ব্যাটারি সহ vivo T5x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটিতে শক্তিশালী 7200mAh battery ব্যাটারি, 8GB RAM এবং Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছিল। বর্তমানে মিডরেঞ্জ ভিভো ফোনটি ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। vivo T5x 5G স্মার্টফোনটিতে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ ফোনটি অনেকটাই কম দামে কেনা যাবে। নীচে vivo T5x 5G স্মার্টফোনের ডিসকাউন্ট ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
vivo ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে vivo T5x 5G ফোনটিতে 2 হাজার টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB Storage অপশন 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে ছাড় সহ 25,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে ভিভো 5G ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্টের দাম 30,999 টাকা ছিল, এখন 28,999 টাকা দামে কেনা যাচ্ছে।
vivo T5x 5G ফোনটিতে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ইউজাররা Kotak, HDFC এবং Axis ব্যাঙ্ক কার্ডের ব্যবহার করে এই অফার উপভোগ করতে পারবেন। এই সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেভিড কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2 হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। HDFC, Axis এবং SBI কার্ডের ব্যবহার করে শপিং সাইট ফিল্পকার্টের মাধ্যমে ফোনটি অফার সহ কেনা যাবে।
ভিভো ফোনটি ডিসকাউন্ট সহ কেনা বা ফোনের অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন: ভিভো / ফ্লিপকার্ট
vivo T5x 5G ফোনের স্পেসিফিকেশন
vivo T5x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5G স্মার্টফোনটি 1 মিলিয়ন AnTuTu score স্কোর পেয়েছে। গেমিং প্রেমীদের জন্য স্মার্টফোনটিতে 4D Game Vibration ও Game Voice Changer মতো ফিচার দেওয়া হয়েছে।
vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।
ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মসচার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।










