সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হবে রেডমি ফোন, জানালো কোম্পানি

শাওমি গত মাসে তাদের রেডমি ব্র‍্যান্ডে রেডমি নোট 7 লঞ্চ করে। এছাড়া বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজেই রেডমি নোট 7 প্রো লঞ্চ করার পরিকল্পনা করছে। 91মোবাইলস এক্সক্লুসিভ খবর পেয়েছে শাওমি 12 ফেব্রুয়ারি ভারতে রেডমি নোট 7 লঞ্চ করতে পারে। এবার রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইভিং আপকামিং ফোন সম্পর্কে জানিয়েছেন।

এক্সক্লুসিভ : 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 32 এমপি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ভিভো ভি15 প্রো

চীনের মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইভিং একটি পোস্ট করে জানিয়েছেন কোম্পানি মিড রেঞ্জ সেগমেন্ট থেকে বেরিয়ে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে পা রাখতে চলেছে। আর তাই আপকামিং ডিভাইস ফ্ল‍্যাগশিপ স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। ওয়েইভিং কিছু দিন আগে শাওমির শেনজেন আর‌এন‌ডি ইনস্টিটিউটে এক ক্রুর একটি ফোটো শেয়ার করেন, যেখানে তাদের কথা বলতে দেখা যায়।

প্রসঙ্গত কোম্পানি চীনে লঞ্চ করা রেডমি নোট 7 এ স‍্যামসাং সেন্সর ব‍্যবহার করেছে। তবে ভারতের আগামী দিনে লঞ্চ হতে চলা নোট 7 প্রোতে সোনী আইএম‌এক্স586 ইমেজ সেন্সরযুক্ত 48 মেগাপিক্সেল ক‍্যামেরা থাকবে। শাওমি তাদের সাব ব্র‍্যান্ড রেডমির মধ্যে এই ডিভাইসটি লঞ্চ করেছিল।

শুরু হল শাওমি রেডমি গো এর সেল, ভারতে দাম মাত্র 5,000 টাকার কাছাকাছি

এছাড়া রেডমি নোট 7 ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা পাওয়া যাবে। শাওমি রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি, 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here