আগামী জুন মাসে মোটোরলা Moto G Max নামে ব্রাজিলের বাজারে লঞ্চ করেছিল। এই ফোনটি 200MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। এবার Motorola ভারতের বাজারে তাদের নতুন মোটো ম্যাক্স লঞ্চ করতে চলেছে। তবে এই ফোনটি গ্লোবাল মডেলে চেয়ে অনেকটাই আলাদা হবে। আগামী 14 আগস্ট ভারতে Moto G Max ফোনটি পেশ করা হবে। নীচে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Moto G Max ফোনের ভারতীয় লঞ্চ ডেট
14 আগস্ট ভারতে Moto G Max ফোনটি লঞ্চ করা হবে। ব্রান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং 5G ফোনের প্রডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজের মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। 14 আগস্ট দুপুর 12 টা সময়ে Moto G Max ফোনটির দাম জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। তাই শপিং সাইট ফ্লিপকার্টেরং মাধ্যমেই Moto G Max ফোনটি সেল করা হবে।
Meet the moto g max where premium PANTONE™ design meets a 50MP Sony LYTIA™ 600 camera, Snapdragon® 6s Gen 4 performance and a massive 7000mAh battery.
moto g max launching 14th August on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores. pic.twitter.com/5M0BBeBBCH— Motorola India (@motorolaindia) August 8, 2026
Moto G Max ফোনের স্পেসিফিকেশন
প্রসেসিঙের জন্য Moto G Max 5G ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে ফাস্ট ও স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM দেওয়া হয়েছে।
Moto G Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7000mAh Battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 30W TurboPower ফিচার যোগ করা হয়েছে। মোটোরলা জানিয়েছে মাত্র 20 মিনিটের মধ্যেই ফোনটি 30% চার্জ হতে পারে।
ফোটোগ্রাফির জন্য আসন্ন মোটোরলা ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল সেন্সর ও থার্ড এআই লেন্স থাকবে। একইভাবে Moto G Max ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
Moto G Max 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1050nits হাই ব্রাইটনেস এবং Display Color Boost সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনের স্ক্রিন খুব সহজেই ব্যবহার করা যায়।
Moto G Max 5G ফোনটি MIL-STD 810H সার্টিফায়েড মিলিটারি গ্ৰেড বডি সহ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে 1.2 মিটার উঁচু থেকে ফোনটি পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং থাকবে। ভারতের বাজারে ফোনটি PANTONE ফিনিশ সহ Stargazer, Alaskan Blue এবং Malaga কালার অপশনে সেল করা হবে।











