ভারতে লঞ্চ হল Google Pixel 11 Pro Fold স্মার্টফোন, রয়েছে 16GB RAM, 8-ইঞ্চির ডিসপ্লে, Tensor G6 চিপ এবং 30x Super Zoom এর ক্ষমতা

Google অফিসিয়ালি তাদের নতুন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Pixel 11 Pro Fold লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে মোট চারটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে 8-ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে, Google Tensor G6 প্রসেসর, 16GB RAM এবং 30x Super Zoom সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Google Pixel 11 Pro Fold ফোনের দাম এবং অফার

Google Pixel 11 Pro Fold ফোনে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 1,86,999 টাকা। এই ফোনটি শুধুমাত্র Olive কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনে 45,376 টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে 26,376 টাকা পর্যন্ত No-Cost EMI সেভিংস, 10,000 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক এবং পুরনো ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে 9,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Google Pixel 11 Pro Fold ফোনের স্পেসিফিকেশন

Google Pixel 11 Pro Fold ফোনের বাইরের দিকে 6.5-ইঞ্চির সুপার অ্যাকচুয়া OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1080 x 2342 পিক্সেল রেজোলিউশন, 1-120Hz রিফ্রেশ রেট এবং 3,600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
এই ফোনটি আনফোল্ড করলে 8-ইঞ্চির সুপার অ্যাকচুয়া Flex OLED ডিসপ্লে পাওয়া যাবে। এই স্ক্রিনের রেজোলিউশন 2076 x 2152 পিক্সেল এবং এই ডিসপ্লেও 1-120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির ইনার স্ক্রিনে আল্ট্রা থিন গ্লাস ব্যাবহার করা হয়েছে। এই ফোনটির উভয় স্ক্রিন HDR সাপোর্ট করে। ফোল্ড অবস্থায় Google Pixel 11 Pro Fold ফোনটির থিকনেস 10.1mm এবং আনফোল্ড করলে মাত্র 5mm থিকনেস পাওয়া যাবে। এই ফোনের ওজন 239 গ্ৰাম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং রয়েছে।

Google Pixel 11 Pro Fold ফোনে প্রসেসিংয়ের জন্য Google Tensor G6 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 16GB RAM এবং 512GB Zoned UFS স্টোরেজ যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এতে Titan M3 security chip রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Google Pixel 11 Pro Fold ফোনে 4,806mAh typical ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 24 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত চলতে পারবে। 30W USB-C PPS চার্জারের মাধ্যমে এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এছাড়াও ফোনটি 25W Qi2.2-সার্টিফাইড Pixelsnap ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Google Pixel 11 Pro Fold ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 48MP প্রাইমারি ওয়াইড সেন্সর + 10.5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 10.8MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটির টেলিফটো লেন্স 5x অপটিক্যাল জুম এবং OIS ফিচার সাপোর্ট করে। সমস্ত ক্যামেরা সেট‌আপ 30x Super Zoom সাপোর্ট করে। এই সেট‌আপে আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ম্যাক্রো ফোকাস ফিচার রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Google Pixel 11 Pro Fold ফোনে 10MP ফ্রন্ট ক্যামেরা এবং ইনার স্ক্রিনে 10MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরায় Magic Capture, Pro controls, Night Sight, Add Me, Best Take, Magic Eraser এবং Zoom Enhance এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

এই ফোনটির রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়াও এতে Video Boost, Night Sight Video, 10-bit HDR video এবং 240fps পর্যন্ত slow-motion ফিচার রয়েছে।

Google Pixel 11 Pro Fold ফোনটি Android 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে Gemini Nano, Gemini Live ও Gemini Apps এর পাশাপাশি Circle to Search, Live Translate ও Call Assist এর মতো AI ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 7 বছর পর্যন্ত \OS, security এবং Pixel Drop আপডেট পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য Google Pixel 11 Pro Fold ফোনে Wi-Fi 7, Bluetooth 6, NFC, UWB এবং USB Type-C 3.2 যোগ করা হয়েছে। এই ফোনে স্টেরিও স্পিকার, তিনটি মাইক্রোফোন, Spatial Audio এবং Dual SIM (Nano SIM + eSIM) সাপোর্ট রয়েছে।

বর্তমানে 8-ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে, Tensor G6 চিপ, 16GB RAM, 5x optical zoom এবং Google এর AI ও সফটওয়্যার সহ এই ফোনটি দারুণ একটি অপশন হয়ে উঠেছে। কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যাদের কাছে বাজেট কোনো সমস্যা নয় এবং একটি প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here