শুরু হল Realme 16x 5G ফোনের প্রথম সেল, 7,000mAh ব্যাটারি সহ এই ফোনে পাওয়া যাবে 2,000 টাকা ডিসকাউন্ট, জেনে নিন দাম

ভারতের বাজারে Realme 16x 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট, 144Hz ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যারা বড় ব্যাটারি সহ নতুন মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি সুন্দর বিকল্প। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme 16x 5G ফোনের দাম এবং অফার

ভারতে Realme 16x 5G ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 25,999 টাকা। এই ফোনের 6GB RAM +128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 27,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6GB RAM +256GB মেমরি সহ টপ মডেল 30,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Endurance Brown এবং Glory White কালার অপশনে বাজারে আনা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme India এর মাধ্যমে ফোনটি সেল করা হবে।

প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই তিনটি মডেলের এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 23,999 টাকা, 25,999 টাকা এবং 28,999 টাকা। এছাড়াও ক্রেডিট কার্ড EMI ট্রানজংকশনের ক্ষেত্রে 1,000 টাকা অতিরিক্ত ছাড় অথবা এক্সচেঞ্জ অফার হিসাবে 3,000 টাকা বেনিফিট পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে 9 মাসের নো কস্ট ইএম‌আই অপশন।

Realme 16x 5G ফোনের স্পেসিফিকেশন

realme 16X 5G ফোনে 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 720×1,570 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 6GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5,300²mm AirFlow ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও এই ফোনে GT Boost গেমিং অপটিমাইজেশন ইঞ্জিন দেওয়া হয়েছে। realme 16X 5G ফোনটি Android 16 বেস্ড realme UI 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য realme 16X 5G ফোনে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 5G, Wi-Fi, Bluetooth 5.3 ও USB Type-C পোর্ট রয়েছে। এই ফোনে SGS সার্টিফিকেশন এবং IP65 রেটিং রয়েছে।

7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Dimensity 6300 প্রসেসর সহ লেটেস্ট Realme 16x 5G ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে যথেষ্ট সুন্দর একটি বিকল্প। তবে বাজারে এই এক‌ই চিপ ও প্রসেসর সহ একাধিক স্মার্টফোন রয়েছে। ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here