প্রকাশ্যে এল Redmi 17 5G এবং Redmi 17 4G ফোনের ভারতীয় লঞ্চ ডেট, জেনে নিন কবে লঞ্চ হবে এই সস্তা স্মার্টফোন

আগেই গ্লোবাল বাজারে Redmi 17 সিরিজের অধীনে Redmi 17 4G এবং Redmi 17 5G ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি রড় ব্যাটারি এবং বাজেট স্পেসিফিকেশন সহ কম দামে পেশ করা হয়েছে। এবার রেডি তাদের স্মার্টফোনদুটি ভারতের বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর Redmi 17 series পেশ করা হতে পারে।

Redmi 17 series এর ভারতীয় লঞ্চ ডেট

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে Redmi 17 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। টিপস্টার অভিষেক যাদব টুইট করে জানিয়েছে 5 সেপ্টেম্বর Redmi 17 4G এবং Redmi 17 5G ফোনগুলি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে আগামী দিনে এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে Redmi 17 5G স্মার্টফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 7500mAh battery দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে 22.5W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi এবং Bluetooth 5.1 সহ NFC ও IR Blaster সাপোর্ট যোগ করা হয়েছে।

Redmi 17 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। অন্যদিকে স্ক্রিন স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে dynamic RGB light রয়েছে, এটি চারটি আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে।

ফোটোগ্রাফির জন্য Redmi 17 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরাতে 2x in-sensor zoom ফিচার সাপোর্ট করে। অন্যদিকে Redmi 17 5G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi 17 4G ফোনের স্পেসিফিকেশন

Redmi 17 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে প্রসেসিঙের জন্য ফোনটিতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী MediaTek Helio G91-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই 8-কোর সিপিইউ 2.0GHz ক্লক স্পীডে কাজ‌ করতে সক্ষম। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনে Mali-G52 MC2 GPU যোগ করা হয়েছে। এই ফোনে Memory extension ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগীতায় দ্বিগুণ 12GB RAM উপভোগ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7500mAh battery দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 22.5W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে। Redmi 17 4G ফোনটিতে 6.9-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে।
জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ NFC, Dynamic RGB light, FM radio, 3.5mm হেডফোন জ্যাক এবং 300% volume boost এর মতো ফিচার রয়েছে।

ফোটোগ্রাফির জন্য Redmi 17 4G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Redmi 17 4G ফোনটিতে এবং/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here