10000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে iQOO Z11S 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আইকু আজ তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন ‘Z11’ সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে 10000mAh ব্যাটারি সহ এই নতুন ফোনটি iQOO Z11S 5G নামে পেশ করা হয়েছে। এই নতুন 5G ফোনে 144Hz AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 7500 প্রসেসর যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

iQOO Z11S 5G ফোনের স্পেসিফিকেশন

iQOO Z11S 5G ফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। Flat AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে low blue light ও low flicker এর মতো আই-কেয়ার ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11S 5G ফোনে MediaTek Dimensity 7500 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 13 লক্ষ AnTuTu স্কোর পেয়েছে। এর পাশাপাশি ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Ice Dome VC liquid কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

iQOO Z11S 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য iQOO Z11S 5G ফোনটিতে 10,000mAh ব্যাটারি রয়েছে। এর ফলে এই ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনে Blue Ocean battery ব্যাবহার করা হয়েছে, ফলে এতে দীর্ঘ দিন পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। সিঙ্গেল চার্জে এই ফোনে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

iQOO Z11S 5G ফোনের দাম

চীনের বাজারে iQOO Z11S 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 256GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 28,350 টাকা। এই ফোনটির 12GB RAM মডেল 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 2299 ইউয়ান এবং 2699 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 32,650 টাকা এবং 38,300 টাকার কাছাকাছি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here