6,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে Redmi Turbo 5 ফোনের দাম, জেনে নিন নতুন দাম

Redmi ভারতের বাজারে তাদের গেমিং ফ্ল্যাগশিপ Redmi Turbo 5 ফোনের দাম প্রথমবার বাড়িয়েছে। জুন মাসে লঞ্চ হ‌ওয়া এই ফোনটির দাম ভেরিয়েন্টের ওপর নির্ভর করে 4,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাইস হাইকের পর Turbo 5 ফোনের দাম 40,000 টাকার চেয়েও বেড়ে গেছে। এই পোস্টে ফোনটির দুটি মডেলের নতুন দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Turbo 5 ফোনের নতুন দাম

গত জুন মাসে ভারতে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় এই ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 37,999 টাকা দামে পেশ করা হয়েছিল এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছিল 40,999 টাকা। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনটির উভয় মডেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী Redmi Turbo 5 ফোনের 8GB + 256GB মডেলের দাম 4,000 টাকা বাড়িয়ে 41,999 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 6,000 টাকা বেড়ে 46,999 টাকা হয়ে গেছে। মূল্যবৃদ্ধির ফলে ইউজাররা যথেষ্ট নিরাশ হবেন। কারণ প্রাইস হাইকের ফলে এই ফোনটি আগের চেয়ে বেশি প্রিমিয়াম রেঞ্জে পৌঁছে গেছে।

Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন

REDMI Turbo 5 ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 12-বিট কালার, 3,500 নিটস পিক ব্রাইটনেস, AdaptiveSync 120Hz রিফ্রেশ রেট এবং 2560Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8500-Ultra চিপসেট যোগ করা হয়েছে।

এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। Redmi Turbo 5 ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5,300mm ভেপার চেম্বার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 20 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে।

Redmi Turbo 5 ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 100W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,540mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি এই ফোনটি দ্রুত চার্জ‌ও হয়ে যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে OIS ফিচার সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে কাস্টোমাইজেবল LED Pixel Rings রয়েছে। নোটিফিকেশন, চার্জিং এবং অন্যান্য ফাংশনের জন্য এই লাইট ব্যাবহার করা যাবে।

Redmi Turbo 5 ফোনের প্রাইস হাইকের ফলে এই ফোনটিকে POCO X8 Pro, Samsung Galaxy A37, Vivo V70 FE এবং Nothing Phone 4a ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। জানিয়ে রাখি Redmi Turbo 5 ফোনটি ভারতের বাজারে কোম্পানির Turbo সিরিজের প্রথম স্মার্টফোন। তবে এখন থেকে ইউজারদের এই ফোনটি কেনার আগে অন্যান্য অপশনেও চোখ রাখা উচিৎ।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here