ভারতের বাজারে POCO তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন POCO M8x 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 21 আগস্ট ভারতে POCO M8x 5G ফোনটি পেশ করা হবে। আসন্ন ফোনটি বাজারে লঞ্চের আগেই এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। POCO M8x 5G ফোনের দুটি সবচেয়ে বড় বিশেষত্ব প্রসেসর এবং ব্যাটারি হবে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা অফিসিয়াল ও লিক ডিটেইলস অনুযায়ী POCO M8x 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO M8x 5G ফোনের প্রসেসর
ভারতে POCO M8x 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে ফোনটি 650K+ AnTuTu Score পেয়েছে। এটি 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 4 জেন 5 অক্টাকোর প্রসেসর।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফাস্ট ইউআই রেসপন্সের জন্য এই চিপসেট অপ্টিমাইজ করা হয়েছে, যা অ্যাপ্লিকেশন ল্যান্ডিং টাইম কমানোর পাশাপাশি মোবাইল গেমিঙের সময় ফ্রেম স্টেবিলিটি বজায় রাখবে। POCO M8x 5G ফোনের প্রসেসর পাওয়ার এফিসিয়েন্সির সঙ্গে থার্মাল আউটপুট কম করবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটিতে 48 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে POCO M8x 5G ফোনটিতে ট্রিপল কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে। এতে 12439mm² Ultra-Large Graphite Cooling সহ 1924mm² Copper Foil লেয়ার রয়েছে। এটি হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফোনের মাল্টিটাস্কিং ফাস্ট এবং স্মুথ করার জন্য এতে LPDDR4x RAM দেওয়া হয়েছে। POCO M8x 5G ফোনটিতে 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM এর ব্যবহারে মোট 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
POCO M8x 5G ফোনের ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8x 5G ফোনটিতে শক্তিশালী 7900mAh Battery দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 30 মিনিট চার্জ করলে 1 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে। এই ফোনে 22.5W Reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে, ফলে এই ফোনের সাহায্য অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।

POCO M8x 5G ফোনের ডিজাইন
POCO M8x 5G ফোনটিতে প্রিমিয়াম Vegan Leather ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে গোল্ডেন ডেকো রয়েছে। ভারতের বাজারে ফোনটি Leather Green, Blue এবং Black তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনে মেটালিক ফিনিশ ফ্রেমের ব্যবহার করা হয়েছে, ফলে অসাধারণ মজবুতি পাওয়া যাবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এটি IP64 রেটিং সহ লঞ্চ করা হবে।
POCO M8x 5G ফোনের ডিসপ্লে
এই আপকামিং POCO M8x 5G ফোনে Wet Touch Tech 2.0 ফিচার থাকবে, ফলে ভেজা হাতেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে। একইসঙ্গে ফোনটিতে গোরিলা Glass 7i লেয়ার দেওয়া হবে।

ভারতের POCO M8x 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সহ 825nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে।
POCO M8x 5G ফোনের ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য POCO M8x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সেন্সর ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OIS সেন্সর থাকতে পারে। এতে 2x in-sensor zoom সাপোর্ট করতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

POCO M8x 5G ফোনের লঞ্চ ডিটেইলস
আগামী 21 আগস্ট ভারতে POCO M8x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডেট সম্পর্কে জানানো হবে। এই দিন ফোনের অফার সংক্রান্ত তথ্য শেয়ার করা হবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে, অর্থাৎ এই সাইটের মাধ্যমেই ফোনটি সেল করা হবে। এই ফোনটি 30 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে।









