Tecno এর সাব ব্র্যান্ড Pova কিছু দিন আগেই ভারতের বাজারে তাদের নতুন 5G স্মার্টফোন Pova 8 Pro লঞ্চ করেছিল। Alive Matrix ডিসপ্লে ডিজাইনের এই ফোনের ব্যাক প্যানেলে অ্যানিমেশন চলে এবং লাইট জ্বলে। ইউনিক লুকের এই ফোনটি আজ থেকে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই নতুন ফোনটিতে কোথা থেকে এবং কিভাবে কম দামে কেনা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Pova 8 Pro ফোনের দাম
ভারতের বাজারে Pova 8 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 256GB Storage দেওয়া হয়েছে এবং এটির লঞ্চ প্রাইস রাখা হয়েছে 49,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB Storage সহ টপ মডেল 54,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Tundra Green, Graphite Black এবং Arc White কালার অপশনে বাজারে আনা হয়েছে।

Pova 8 Pro ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে Pova 8 Pro ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফ্লে ফোনটির 8GB RAM মডেলের দাম পড়বে 46,999 টাকা। একইভাবে ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট 51,999 তাকার বিনিম্যে কেনা যাবে। এই ছাড় পাওয়ার জন্য ইউজারদের SBI, HDFC, Axis, ICICI বাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
অপরদিকে BOB, AU, Yes Bank ও Kotak Mahindra bank কার্ডের মাধ্যমে EMI করালেও এই 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে 18 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপ্সহ্ন দেওয়া হচ্ছে। এর ফ্লে মাসে মাত্র 2777 তাকার শজ কিস্তির মাধ্যমে ফোনটি কেনা যাবে। Pova 8 Pro ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোর থেকে ডিসকাউন্ট সহ কেনা যাবে।
Pova 8 Pro ফোনের স্পেসিফিকেশন
Pova 8 Pro ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 7,92,798 AnTuTu স্কোর পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Arm Mali-G615 MC2 জিপিইউ রয়েছে। হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5K IceShield VC কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Pova 8 Pro ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 10 ঘন্টা, 40 মিনিট। কোম্পানি জানিয়েছে এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Pova 8 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Pova 8 Pro 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল Ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সহ ইনফ্রারেড সেন্সর রয়েছে।
Pova 8 Pro 5G ফোনটিতে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2592Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Pova 8 Pro 5G ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে কাস্টোমাইজেবল LED লাইট সহ Alive Matrix ডিসপ্লে রয়েছে। এতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি কাদা, তেল ও গরম তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য IP69K রেটিং দেওয়া হয়েছে।











