200MP ক্যামেরা সহ লঞ্চ হতে পারে Realme 17 Pro+ স্মার্টফোন, 3.5x পেরিস্কোপ জুমের সঙ্গে থাকবে 1.5K OLED ডিসপ্লে

Realme এর আপকামিং নাম্বার সিরিজ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে আপকামিং Realme 17 Pro+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। টিপস্টার Digital Chat Station ফোনের তথ্য শেয়ার করেছেন। লিকের মাধ্যমে আসন্ন ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এটি প্রো প্লাস মডেল হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, এই ফোনটিতে বড়সড় আপগ্রেড দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme 17 Pro Plus ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক হল Realme 17 Pro+ ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Realme এর নাম্বার সিরিজের আসন্ন স্মার্টফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। টিপস্টার এখনও পর্যন্ত এই ফোনের রিফ্রেশ রেট সম্পর্কে কিছু জানায়নি, তবে ফোনটিতে হাই রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। আগের মডেল দেখে মনে করা হচ্ছে আপকামিং Realme 17 Pro+ ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য শুধুমাত্রই লিক হিসাবে ধারণা করা হচ্ছে এবং পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি জানানো হবে।

Realme 17 Pro+ ফোনটির ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বড় আপগ্ৰেড দেখা যাবে। লিক অনুযায়ী ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

আগের রিপোর্ট অনুযায়ী ফোনের টেলিফোটো ক্যামেরাতে Samsung JN5 সেন্সর এবং 3.5x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে। অন্যদিকে 200MP প্রাইমারি ক্যামেরা Samsung HP5 সেন্সর থাকবে বলে জানা গিয়েছিল।

Realme 17 Pro+ ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 3.5x অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হলে, ফটোগ্রাফির দিক থেকে ফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য একটি অপশন হয়ে উঠবে।

লিকে এখনও পর্যন্ত ফোনের চিপসেট এবং ব্যাটারি সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। আগের Realme 16 Pro+ ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছিল। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তাই Realme 17 Pro+ ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে Realme 16 সিরিজের বেশ কিছু মডেলে 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই কোম্পানি তাদের আপকামিং ফোনটিতে আরও বড়মাপের ব্যাটারি ব্যাবহার করতে পারে বলে মনে করা হচ্ছে।

আপাতত Realme 17 Pro+ ফোনের প্রসেসর সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। ফোনটিতে MediaTek এর Qualcomm প্রসেসর যোগ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme 17 Pro+ ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানানো হয়নি। আগামী মাসের মধ্যে ফোনটি বাজারে পেশ করা হতে পারে। যারা ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই বিষয়ে পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here