27 আগস্ট লঞ্চ হতে চলেছে Samsung Galaxy S26 FE 5G স্মার্টফোন, দেখে নিন কেমন হবে স্পেসিফিকেশন

বিগত কয়েক মাস ধরেই Samsung Galaxy S26 FE ফোনের লিক ক্রমাগত প্রকাশ্যে এসে চলেছে। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ফোনের ফটো, প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার স্যামসাঙের পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 27 আগস্ট Samsung Galaxy S26 FE ফোনটি পেশ করা হবে। এই দিন কোম্পানি Galaxy Event এর আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং Galaxy S series এর স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।
Samsung Galaxy S26 FE ফোনের লঞ্চ ডেট

স্যামসাঙের তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার জারি করে জানিয়েছে আগামী 27 আগস্ট গ্যালাক্সি ইভেন্ট অনুষ্ঠিত হবে। কোম্পানির এই ইভেন্টের মঞ্চ থেকে তাদের নতুন স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম জানানো হয়নি, তবে এই ফোনটি Samsung Galaxy S26 FE নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। স্যামসাঙ তাদের পোস্টে এই ফোনের ভার্টিক্যাল শেপে অবস্থিত ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ‌ও টিজ করেছে।

কোরিয়ান সময় অনুযায়ী রাত 9 টায় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 5 টা 30 মিনিটে আয়োজন করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং YouTube চ্যানেলের মাধ্যমে Galaxy S26 FE ফোনটির লঞ্চ লাইভ দেখানো হতে পারে।

Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Samsung Galaxy S26 FE ফোনটি Samsung Exynos 2500 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি ডেকা-কোর প্রসেসর, যা 1.8GHz থেকে 3.3GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। অন্যদিকে ভারতের বাজারে স্যামসাঙ ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে।

কোম্পানির জারি করা টিজার দেখে নিশ্চিত হওয়া গেছে Samsung Galaxy S26 FE 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা যোগ করা হবে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 12 মেগাপিক্সেল Ultra-wide অ্যাঙ্গেল লেন্স ও 8 মেগাপিক্সেল 3x telephoto সেন্সর থাকবে। কোম্পানির পক্ষ থেকে সেলফির জন্য ফোনটিতে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Samsung Galaxy S26 FE 5G ফোনটিতে 6.7 ইঞ্ছির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট সার্ফেস সহ পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকাপের জন্য স্যামসাঙের ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য Samsung Galaxy S26 FE 5G ফোনে 45W ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এতে wireless ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই ফোনটিতে মেটাল ফ্রেম দিয়ে তৈরি গ্লাস ব্যাক প্যানেল থাকবে।

জানিয়ে রাখি Samsung Galaxy S26 FE 5G ফোনটি ‘Galaxy S26 series’ এর চতুর্থ মডেল হিসাবে পেশ করা হবে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম 65 হাজার টাকার কাছাকাছি রাখা হবে বলে লিকের মাধ্যমে জানা গেছে। এটি ফোনের 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টের দাম হতে পারে। আপকামিং Samsung Galaxy S26 FE 5G ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য আগামী 27 আগস্ট লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here