3 সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে vivo V80 Lite 5G স্মার্টফোন, পাওয়া যাবে 10000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Vivo তাদের V80 সিরিজের সূচনা করতে চলেছে। কোম্পানি কিছু দিন আগেই জানিয়েছিল ভারতে লঞ্চ হ‌ওয়া Vivo S2 ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে প্রতিবেশী দেশ পাকিস্তানে Vivo V80 Lite স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার মালয়েশিয়াতেও V80 Lite ফোনটি পেশ করা হবে বলে জানা গেছে। সবচেয়ে বড় কথা মালয়েশিয়াতে আসন্ন এই ফোনটি পাকিস্তানে লঞ্চ হ‌ওয়া ফোনটির চেয়ে একেবারেই আলাদা হবে। অর্থাৎ দুটি আলাদা দেশে এক‌ই নামে দুটি আলাদা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে।

vivo V80 Lite ফোনের লঞ্চ ডিটেইলস

3 সেপ্টেম্বর মালেশিয়ার বাজারে vivo V80 Lite ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা সময়ে মালেশিয়ায় একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে vivo V80 Lite 5G ফোনটি পেশ করা হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টে 30 মিনিটে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভিভো মালেশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট সহ ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিভো ফোনটির লঞ্চ লাইভ দেখানো হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি Black, Pink এবং Green কালার অপশনে সেল করা হবে।

vivo V80 Lite ফোনের ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি এটি 10000mAh Battery সহ পেশ করা হবে বলেও জানানো হয়েছে। আসন্ন ফোনটি ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এর আগে ভিভোর কোনো ফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। ফোনের 10,000এমএএইচ ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

vivo V80 Lite ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo V80 Lite ফোনের অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে MediaTek Dimensity 7500 প্রসেসর দেওয়া হতে পারে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টা-কোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.6GHz ক্লক স্পীড পর্যন্ত রান করতে সক্ষম। অন্যদিকে ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এতে Ice Dome VC liquid কুলিং সিস্টেম যোগ করা হতে পারে।

vivo V80 Lite 5G ফোনটিতে 1260 x 2800 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্ছির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির ফোনটিতে Flat AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের চোখ সুরক্ষিত রাখার জন্য এতে low blue light এবং low flicker এর মতো আই-কেয়ার ফিচার যোগ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা ফটো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপকামিং vivo V80 Lite 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ব্র্যান্ডের অফিসিয়াল টিজার অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য vivo V80 Lite 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। vivo V80 Lite 5G ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য 3 সেপ্টেম্বর লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here