Vivo তাদের T5 5G সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কারণ কোম্পানির পক্ষ থেকে Vivo T5 5G ফোনের ভারতীয় লঞ্চ টিজ করা হচ্ছে। ইতিমধেই সপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে, তাই শীঘ্রই ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে টিজারের মাধ্যমে ফোনের বিশেষ ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 5G ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।
ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট
শপিং সাইট ফ্লিপকার্টে Vivo T5 5G ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। আগামী দিনে আসন্ন ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে অফিসিয়াল টিজার জারি করা হতে পারে।

টিজার অনুযায়ী আপকামিং Vivo T5 5G ফোনটি OriginOS সহ কাজ করবে। এই ফোনে GenAI-ready NPU দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এর সাহায্যে ফোনে ফাস্ট AI এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Vivo T5 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ডিজাইন হবে। কোম্পানি জানিয়েছে ফোনটির বডি মাত্র 0.799cm অর্থাৎ থিকনেস 7.99mm রাখা হবে। একইসঙ্গে আপকামিং ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে।
কেমন হবে এই ফোনের দাম?
উপরক্ত ফিচার অনুযায়ী ফোনটি 34,999 টাকা থেকে 49,999 টাকার প্রাইস সেগমেন্টে পেশ করা হবে। অর্থাৎ Vivo T5 5G ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম এবং স্লিম ডিজাইন সহ স্মার্টফোন হতে পারে।
Vivo T5 সিরিজে আসতে চলেছে নতুন মডেল
Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতে T5 সিরিজের অধীনে মোট তিনটি মডেল লঞ্চ করা হয়েছে। এই সিরিজে Vivo T5 Lite 5G, Vivo T5 Pro 5G এবং Vivo T5x 5G ফোনগুলি রয়েছে। এবার সিরিজে আপকামিং Vivo T5 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং চার্জিং ফিচার সম্পর্কে জানানো হয়নি। তবে লঞ্চের আগেই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
Vivo T5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
এই সিরিজের Vivo T5 Pro 5G ফোনটিতে 6.83 ইঞ্ছির 1.5K Q10+ AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য Vivo T5 Pro 5G ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর 2.7GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6.0 সহ লঞ্চ করা হয়েছে। দীর্ঘক্ষণ পর্যন্ত হেভি গেমিং চলাকালীন ফোনটির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এতে 7,000mm² Vapor Cooling Chamber দেওয়া হয়েছে।
Vivo T5 Pro 5G ফোনটিতে 9,020mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 90W FlashCharge সাপোর্ট করে। জল ও ধূল থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo T5 Pro 5G ফোনে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং Vivo T5 5G ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে, তাই শীঘ্রই অফিসিয়ালি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









