শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy A58 এবং Galaxy Xcover FR স্মার্টফোন, মডেল নাম্বার সহ IMEI ডেটাবেসে হল লিস্টেড

Samsung তাদের Galaxy স্মার্টফোন সিরিজের আপকামিং দুটি মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী সিরিজে Samsung Galaxy A58 এবং Galaxy Xcover FR ফোনদুটি মডেল নাম্বার সহ GSMA IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই স্মার্টফোনদুটি বাজারে পেশ করা হতে পারে। Galaxy A58 ফোনটি কোম্পানির আপকামিং মিড রেঞ্জ মডেল হতে চলেছে। অন্যদিকে Galaxy Xcover FR ফোনটি রাগেড ফোন হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A58 এবং Galaxy Xcover FR ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A58 এবং Xcover FR ফোনের IMEI লিস্টিং

GSMA IMEI ডেটাবেসে Galaxy A58 ফোনটি SM-A5860 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। 2026 সালের 25 মার্চ Samsung তাদের Galaxy A57 ফোনটি পেশ করেছিল। কোম্পানির আগের লঞ্চ প্যাটার্ন দেখে মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2027 সালের শুরুতেই Galaxy A58 ফোনটি লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy Xcover FR ফোনটি SM-G778B মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে। Xcover সিরিজ Samsung এর রাগেড স্মার্টফোন লাইনআপ। এই ফোনগুলি মূলত ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ, আউটডোরে কাজ এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়ে। তবে বর্তমানে IMEI ডেটাবেসে এই ফোনদুটির মডেল নাম্বার ছাড়া আর কিছু উল্লেখ করা হয়নি।

Samsung Galaxy A57 ফোনের স্পেসিফিকেশন

এই সিরিজের আগের জেনারেশন Samsung Galaxy A57 ফোনটিতে 6.7 ইঞ্ছির Super AMOLED+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Exynos 1680 প্রসেসর রয়েছে। এতে 12GB পর্যন্ত RAM যোগ করা হয়েছিল।

ফটোগ্রাফির জন্য Galaxy A57 ফোনটিতে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানির আপকামিং Galaxy A58 ফোনের জন্য এই সমস্ত ফিচারের ওপর বিশেষ নজর দেওয়া হতে পারে।

রাগেড স্মার্টফোন হতে চলেছে Galaxy Xcover FR

Galaxy Xcover FR ফোনটি কোম্পানির রাগেড Xcover সিরিজের নতুন মডেল হতে পারে। যেসব ইউজাররা ধূলো, জল, আঘাত লাগতে পারে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত বিশেষভাবে তাদের উদ্দেশ্যেই এই সিরিজ তৈরি করা হয়েছে। তাই বোঝাই যাচ্ছে Xcover সিরিজের আপকামিং ফোনটিতেও অসাধারণ ডিউরেবিলিটি এবং মজবুত বডি পাওয়া যাবে।

জানিয়ে রাখি GSMA IMEI ডেটাবেসে Galaxy A58 এবং Galaxy Xcover FR ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি Samsung এর স্মার্টফোনদুটি পেশ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here