POCO তাদের আপকামিং F9 Series সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 1 সেপ্টেম্বর গ্লোবাল বাজারে POCO F9 Series পেশ করা হবে। ভারতীয় সময় অনুযায়ী রাতে ফোনটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম জানানো হয়নি, তবে বিগত কিছুদিন ধরে পাওয়া লিক অনুযায়ী ফোনদুটি POCO F9 Pro এবং POCO F9 Ultra নমে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F9 Series এর গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
POCO F9 Series এর গ্লোবাল লঞ্চ ডেট
POCO এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 1 সেপ্টেম্বর রাত 8টা সময়ে GMT+8 নতুন POCO F9 Series গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিং করা যাবে। তবে কোম্পানির F9 Series সিরিজের অধীনে আসন্ন ফোনের নাম সম্পর্কে এখনও জানানো হয়নি।
বিভিন্ন রিপোর্টের মাধ্যমে POCO F9 Pro এবং POCO F9 Ultra ফোনের নাম ক্রমাগত প্রকাশ্যে এসে চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোন দুটি আলাদা-আলাদা সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। তাই কোম্পানির লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে এই ফোনদুটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লিক অনুযায়ী POCO F9 Pro ফোনটি Redmi K100 Pro এবং POCO F9 Ultra ফোনটি Redmi K100 Pro Max ফোনের রিব্রান্ডেড ভার্সন হবে বলে জানা গেছে। POCO এর পক্ষ থেকে জারি করা F9 Series এর সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তবে গ্লোবাল মডেলের স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।
লিক হল POCO F9 Pro ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী POCO F9 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1156×2510 পিক্সেল রেজোলিউশন, 185Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা গেছে। ফোনটিতে Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হতে পারে।
ফোনটিতে প্রসেসিঙের জন্য Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে। ফোনটি 12GB ও 16GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
POCO F9 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 2.5x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য F9 Pro ফোনটি 6,330mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে ধারণা করা হচ্ছে।
লিক হল POCO F9 Ultra ফোনের স্পেসিফিকেশন
POCO F9 Ultra ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে। লিংকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে 1200×2608 পিক্সেল রেজোলিউশন, 185Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে। স্ক্রিন Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হবে বলে জানা গেছে।
প্রসেসিঙের জন্য Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে 12GB এবং 16GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ অপশন থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
আপকামিং ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী POCO F9 Ultra ফোনটিতে 8,050mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
আসন্ন F9 Pro ফোনের চেয়ে POCO F9 Ultra ফোনের ক্যামেরা সেটআপ বেশি প্রিমিয়াম হতে পারে। এই সেটআপে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী উভয় স্মার্টফোনে মেটাল ফ্রেম এবং ফাইবার গ্লাস-রিইনফোর্সড প্লাস্টিক ব্যাক থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফোনদুটিতে Bose স্পিকার থাকবে বলে জানা গেছে। অন্যদিকে POCO F9 Ultra ফোনে LED রিং দেওয়া হতে পারে, এটি নোটিফিকেশন এবং অন্যান্য ভিজুয়াল এফেক্টের জন্য ব্যাবহার করা যাবে।
Keep your eyes glued to the feed
The takeover is happening sooner than you think! #POCOIndia #POCO #StayTuned pic.twitter.com/y9hKwkFmj9
— POCO India (@IndiaPOCO) August 23, 2026
POCO F9 সিরিজের পাশাপাশি POCO ভারতের বাজারে তাদের X-Series সিরিজে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানির এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ফোন দুটি টিজ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনের নাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী আপকামিং মডেলগুলি POCO X8 এবং POCO X8 Power নামে লঞ্চ করা হতে পারে। ভবিষ্যতে এই ফোনের সম্পর্কে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










