আইকু গত বছর ভারতের বাজারে তাদের নতুন iQOO Z11 5G স্মার্টফোন লঞ্চ করেছে। 3D Curved AMOLED ডিসপ্লে সহ এই ফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর যোগ করা হয়েছে। আজ অর্থাৎ 25 আগস্ট থেকে এই ফোনটির সেল শুরু হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে 4000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড় সহ এই নতুন ফোনটি কোথা থেকে এবং কিভাবে কিনবেন সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO Z11 5G ফোনের দাম এবং অফার
ভারতের বাজারে iQOO Z11 5G ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 34,999 টাকা। প্রাথমিক সেলে এই ভেরিয়েন্টে 2500 টাকা ব্যাংক ডিসকাউন্ট এবং 1000 টাকা আমাজন ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। মোট 3500 টাকা ছাড় সহ এই মডেলের দাম পড়বে 31,499 টাকা।
এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB ও 256GB স্টোরেজ মডেলে সেল করা হবে এবং এই দুটি মডেলের লঞ্চ প্রাইস যথাক্রমে 39,999 টাকা এবং 44,999 টাকা। iQOO Z11 5G ফোনটির 12GB RAM + 256GB মেমরি সহ টপ মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলেই 3000 টাকা ব্যাংক ডিসকাউন্ট এবং 1000 টাকা আমাজন কুপন পাওয়া যাবে।
4000 টাকা ডিসকাউন্ট সহ iQOO Z11 5G ফোনের এই তিনটি মডেলের দাম পড়বে যথাক্রমে 35,999 টাকা, 40,999 টাকা এবং 45,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে 3 ও 6 মাসের নো কস্ট ইএমআই অপশনও দেওয়া হচ্ছে। এই ফোনটির অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং কম দামে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
iQOO Z11 5G ফোনের স্পেসিফিকেশন
iQOO Z11 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K স্ক্রিন রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 3D Curved ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট, 449PPI পিক্সেল ডেনসিটি, HDR10+ এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে চোখের ওপর খুব বেশি চাপ পড়বে না।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11 5G ফোনে 7050mAh ব্যাটারি রয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 16 ঘন্টা, 12 মিনিট। এই ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 20% থেকে 100% চার্জ হতে 73 মিনিট সময় লেগেছে।
iQOO Z11 5G ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7500 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 10,99,769 AnTuTu স্কোর পেয়েছে। ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3800mm Vapor Chamber কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO Z11 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এর ফলে iQOO Z11 5G ফোনটি যথেষ্ট মজবুত। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে।













