শীঘ্রই Tecno ভারতের বাজারে তাদের নতুন বাজেট Tecno Spark Go 3 Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগেই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। তাই খুব তাড়াতাড়ি ফোনটি বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে টিপস্টার Gadgetsdata আপকামিং ফোনের ভারতীয় লঞ্চ ডেট এবং গুরুত্বপূর্ণ ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 3 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Tecno Spark Go 3 Pro ফোনের লঞ্চ ডেট
টিপস্টার জানিয়েছেন 28 আগস্ট আপকামিং Tecno Spark Go 3 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। Tecno এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তবে পরবর্তী সময়ে কোম্পানির আসন্ন ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হতে পারে।
🚨 Exclusive 🚨
The TECNO Spark Go 3 Pro with IP69 rating is launching in India on 28th August! 🇮🇳
Got a few exclusive glimpses of the phone ahead of the launch and honestly, the testing is what caught my attention 👀
TECNO seems to be taking this one through some pretty wild… pic.twitter.com/qzpQuPuSYt
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) August 25, 2026
লিক পোস্টের মাধ্যমে টিপস্টার জানিয়েছেন Tecno Spark Go 3 Pro ফোনটি IP69 রেটিং সহ লঞ্চ করা হবে। লিক হওয়া তথ্য সঠিক হলে, জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি বাজেট সেগমেন্টে দারুন বিকল্প হতে পারে।
Tecno Spark Go 3 Pro ফোনের ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস
টিপস্টার Tecno Spark Go 3 Pro ফোনের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে ফোনটি Dark Red কালার অপশনে দেখা গেছে। এটি রিয়াল ব্লাড টেস্টিঙের সময় দেখা গিয়েছিল। এতে একটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। আপকামিং ফোনের ক্যামেরা ডিজাইন বাজারে উপস্থিত Tecno Spark Go 3 ফোনের চেয়ে অনেকটাই আলাদা।
TUV সার্টিফিকেশন সাইটে Tecno Spark Go 3 Pro ফোনটি প্রথম লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে ফোনটি 5100mAh ব্যাটারি সহ দেখা গিয়েছিল। তখন ফোনের চার্জিং স্পীড, প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা রেজোলিউশন, RAM এবং স্টোরেজ সম্পর্কে জানা যায়নি।
টিপস্টার আরও জানিয়েছিল শীঘ্রই Tecno Spark Go 3 Pro ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। কিছুদিনের মধ্যেই Tecno এর পক্ষ থেকে ভারতে ফোনটির অফিসিয়াল টিজার জারি করা হতে পারে।
আপাতত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Tecno Spark Go 3 Pro ফোনটি IP69 রেটিং এবং 5100mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। আগামী 28 আগস্ট ভারতে স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। যারা আপকামিং ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই বিষয়ে কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে পারে।









