ভারতে realme C100i 4G স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই লো বাজেট ফোনটি আন্ডার 15000 ক্যাটাগরিতে পেশ হয়ে গেছে। 6500mAh ব্যাটারি এবং Unisoc প্রসেসর সহ এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড বডি ও NEXT Ai ফিচার রয়েছে। realme C100i 4G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
realme C100i 4G ফোনের দাম
কোম্পানির পক্ষ থেকে realme C100i 4G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM + 64GB Storage সহ 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি রিটেইল স্টোরের মাধ্যমে এই লো বাজেট ফোনটি সেল করা হবে। ভারতে realme C100i 4G ফোনটি Midnight Black এবং BlackSkyline Silver কালার অপশনে কেনা যাবে।

realme C100i 4G ফোনের স্পেসিফিকেশন
realme C100i 4G ফোনটি Android 16 বেস্ড realme UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T7250 চিপসেট দেওয়া হয়েছে। 12nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G57 GPU যোগ করা হয়েছে।
এই ফোনে 720 × 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। realme C100i 4G ফোনের ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme C100i 4G ফোনের ব্যাক প্যানেলে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরায় Portrait, Night এবং Dual-view video এর মতো বিভিন্ন মোড দেওয়া হয়েছে।
realme C100i 4G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং এতে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
এই ফোনে MIL-STD-810H সার্টিফিকেশন সহ মিলিটারি গ্ৰেড বডি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও realme C100i 4G ফোনটির কোনো ক্ষতি হবে না। এর পাশাপাশি জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। এই ফোনে NEXT Ai সহ বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে এবং এতে Gemini ডেডিকেটেড বাটন পর্যন্ত যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে WI-FI, Bluetooth 5.2, 3.5mm হেডফোন জ্যাক এবং OTG ফিচার রয়েছে।











