8 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল Lava Bold N4 Lite স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM

ইন্ডিয়ান মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল আজ ভারতের বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Lava Bold N4 Lite স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই 4G Smartphone মাত্র 8099 টাকা দামে পেশ করা হয়েছে। বোল্ড সিরিজের এই নতুন লো বাজেট ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির 3GB Physical RAM এর সঙ্গে 3GB Virtual RAM যোগ করে মোট 6GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Bold N4 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Bold N4 Lite ফোনের দাম

Lava Bold N4 Lite স্মার্টফোনটির সিঙ্গেল ভেরিয়েন্ট 3GB RAM + 32GB স্টোরেজ অপশন 8,099 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের প্রাথমিক সেল হিসাবে 100 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে, এরপর Lava Bold N4 Lite স্মার্টফোনটি মাত্র 7,999 টাকা দামে সেল করা হবে। আগামী 3 সেপ্টেম্বর থেকে সস্তা ফোনটি‌ Empire Gold এবং Ghost Silver কালার অপশনে কেনা যাবে।

Lava Bold N4 Lite ফোনের স্পেসিফিকেশন

Lava Bold N4 Lite স্মার্টফোনটি Android 16 Go সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির ফোনটি ব্লোট-ফ্রী অ্যান্ড্রয়েড ভার্সন সহ পেশ করা হয়েছে, ফলে কোনো ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ থাকবে না। অ্যান্ড্রয়েড গো এডিশনের দৌলতে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যায়। কোম্পানির পক্ষ থেকে Lava Bold N4 Lite 4G ফোনটিতে 2 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

Lava Bold N4 Lite 4G ফোনটি UNISOC 9863A প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.6GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। সস্তা স্মার্টফোনটি 3GB RAM সহ লঞ্চ করা হয়েছে, যা ভার্চুয়াল RAM সহ 6GB পর্যন্ত বাড়ানো যাবে। Lava Bold N4 Lite 4G ফোনটিতে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং 64GB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

কোম্পানির নতুন লাভা ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন মিলিটারি গ্ৰেড বডি সহ লঞ্চ করা হয়েছে, ফলে দুর্দান্ত মজবুতি পাওয়া যাবে। অর্থাৎ ফোনটি উঁচু থেকে মাটিতে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ফোনটিতে 6.56 ইঞ্চির এইচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মিউজিকের জন্য এতে সিঙ্গেল স্পিকার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Bold N4 Lite 4G ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 10W চার্জিং ফিচার সাপোর্ট করে। ফোনটি যেকোনো টাইপ সি কেবলের সাহায্যে চার্জ করা যাবে। ফটোগ্রাফির জন্য Lava Bold N4 Lite 4G ফোনটিতে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here