কনফার্ম হল ভারতে Samsung Galaxy S26 FE স্মার্টফোনের সেল ডেট, আমাজনে লাইভ হল মাইক্রোসাইট

স্যামসাঙ‌ তাদের আপকামিং Samsung Galaxy S26 FE স্মার্টফোনের ভারতীয় সেল ডেট সম্পর্কে নিশ্চিত জানিয়ে দিয়েছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার ফোনের ভারতের বাজারে সেল সম্পর্কে জানানো হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon প্ল্যাটফর্মে ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই মাইক্রোসাইটে ফোনের স্পেসিফিকেশন লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 FE স্মার্টফোনের সেল ডেট এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S26 FE ফোনের ভারতীয় সেল ডেট

আগামী 18 সেপ্টেম্বর Samsung Galaxy S26 FE ফোনটির ভারতে সেল শুরু হবে। Samsung India তাদের ওয়েবসাইটের মাধ্যমে ফোনের সেল ডেট সম্পর্কে নিশ্চিত জানিয়ে দিয়েছে। অন্যদিকে Amazon India এ ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই ফোনটি Amazon এর মাধ্যমে ভারতে সেল করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ভারতের বাজারে ফোনটির দাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy S26 FE ফোনে 6.7 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1,900nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy S26 FE ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Exynos 2500 প্রসেসর যোগ করা হয়েছে। গ্লোবাল মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশন রয়েছে।

Samsung Galaxy S26 FE ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের টেলিফটো ক্যামেরাতে 3x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Samsung Galaxy S26 FE ফোনে 4,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট এবং 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী 45W অ্যাডাপ্টার ব্যাবহার করে মাত্র 30 মিনিটের মধ্যে ফোনটির ব্যাটারি 65 পর্যন্ত চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটি 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচার সাপোর্ট করে। Samsung Galaxy S26 FE ফোনটি Android 17 বেস্ড One UI 9 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 7 জেনারেশন Android OS আপগ্ৰেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung Galaxy S26 FE ফোনে Galaxy AI সহ একাধিক AI ফিচার দেওয়া হয়েছে। এতে My FanCam, Super Steady with Horizontal Lock, Nightography, Photo Assist, Gemini Omni, আপডেটেড Now Brief, Now Nudge এবং Circle to Search রয়েছে। ফোনটিতে আপগ্ৰেটেড Smart Switch এক্সপেরিয়েন্স দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, LTE, Wi-Fi 6E, Wi-Fi Direct এবং Bluetooth 5.4 ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে কোয়ালকমের ফাস্টকানেক্ট 7800 মোবাইল কানেক্টিভিটি সিস্টেম রয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Samsung Galaxy S26 FE ফোনে IP68 রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 1.5 মিটার গভীর জলে 30 মিনিট পর্যন্ত ফেলে রেখে টেস্ট করা হয়েছে। ফোনের ওজন 193 গ্ৰাম এবং এর ডায়মেনশন 161.6 × 76.9 × 7.4mm রাখা হয়েছে। ফোনটি Blueberry, Graphite এবং Pistachio কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy S26 FE ফোনের দাম

আমেরিকার বাজারে Samsung Galaxy S26 FE ফোনটির 8GB+128GB স্টোরেজ অপশনের দাম 699 ডলার এবং 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 799 ডলার রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 66 হাজার টাকা। 18 সেপ্টেম্বর কোম্পানির ফোনের ভারতীয় দাম এবং অফার সম্পর্কে জানানো হবে। যারা স্যামসাঙের ফ্যান এডিশন কেনার কথা ভাবছেন, তাদের জন্য ফোনটি ভালো অপশন হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here