কয়েক দিন আগেই ওপ্পো তাদের 10000mAh battery ব্যাটারি সহ OPPO A7 Pro Max স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করেছিল। এটি এখনও পর্যন্ত ওপ্পোর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এবার কোম্পানি এই ফোনের প্রো মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। আপকামিং ফোনটি OPPO A7 Pro 5G নামে পেশ করা হতে পারে। চীনের টেনা সার্টিফিকেশন সাইটে ফোনেটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
OPPO A7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
চীনের টেনা সার্টিফিকেশন সাইটে ফোনেটি PYE130 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম জানা যায়নি, তবে আমাদের ধারণা অনুযায়ী ‘এ’ সিরিজের অধীনে ফোনটি OPPO A7 Pro 5G নামে পেশ করা হতে পারে। চীনের টেনা লিস্টিঙে ফোনটি 02-D124-263033 সার্টিফিকেশন নাম্বার সহ স্পট হয়েছে।
সার্টিফিকেশন সাইটে OPPO A7 Pro 5G ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি, তবে এটি MediaTek Dimensity 6300 প্রসেসর বা Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর হতে পারে। দুটি মোবাইল সিপিইউ 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম।
চীনের টেনা লিস্টিঙে স্মার্টফোনটি 6GB এবং 8GB RAM সহ 128GB, 256GB এবং 512GB storage অপশনে দেখা গেছে। এই সমস্ত ভেরিয়েন্টে 2TB মেমরি কার্ড ব্যাবহার করা যাব। লিস্টিঙের মাধ্যমে ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন সম্পর্কে জানানো হয়নি, তবে OPPO A7 Pro 5G ফোনটি সম্ভবত Android 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হতে পারে।
আপকামিং ওপ্পো 5G ফোনটি 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ লিস্টেড হয়েছে। ফোনে AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। টেনা লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটির ডায়মেনশন 159.1 × 75.8 × 8.8mm এবং ওজন 205 গ্ৰাম।
সার্টিফিকেশন লিস্টিঙে ফোনটি 7820এমএইচ রেটেড ব্যাটারি ক্যাপাসিটি সহ স্পট হয়েছে। বাজারে ফোনটি 8000mAh battery সহ লঞ্চ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যোগ করা হবে। একইসঙ্গে আপকামিং ওপ্পো ফোনটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ দেখা গেছে।
মনে করিয়ে দিই চীনের বাজারে OPPO A7 Pro Max স্মার্টফোনটি মাত্র 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই প্রথমে কোম্পানির হোম মার্কেট চীনে আপকামিং OPPO A7 Pro 5G ফোনটি পেশ করা হতে পারে। জানিয়ে রাখি, চীনের বাজারে উপস্থিত OPPO A7 Pro Max ফোনটি ভারতে OPPO F35 সিরিজের অধীনে কোনো একটি স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে বলে কিছু লিকে উল্লেখ করা হয়েছে।










