গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy A07s স্মার্টফোন, রয়েছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 6GB RAM

গ্লোবাল বাজারে স্যামসাঙ তাদের পরিধি বিস্তার করে Samsung Galaxy A07s স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জর্ডানের বাজারে ফোনটি লো-বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই 4G Smartphone এ বড় স্ক্রিন এবং ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি MediaTek Helio G99+ প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07s স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07s ফোনের দাম

Samsung Galaxy A07s স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 64GB Storage অপশনের দাম 119 JOD রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 15,850 টাকার কাছাকাছি। অন্যদিকে ফোনের 4GB RAM + 128GB Storage অপশন 149 JOD অর্থাৎ প্রায় 19,850 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশন 175 JOD অর্থাৎ প্রায় 23,300 টাকা দামে পেশ করা হয়েছে। গ্লোবাল বাজারে Samsung Galaxy A07s ফোনটি Black, Green এবং Light Violet কালার অপশনে সেল করা হবে।

Samsung Galaxy A07s ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy A07s ফোনে 6.7-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ ইনফিনিটি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP54 রেটিং যোগ করা হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 5, Bluetooth 5.3 এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

Samsung Galaxy A07s স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড One UI সহ লঞ্চ করা হয়েছে। স্যামসাঙের অন্যান্য স্মার্টফোনের মতো এই ফোনটিতেও 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য স্যামসাঙের ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A07s ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকাপের জন্য কম দামে ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাতারির ট্রেন্ডে এটি অনেক্তাই ছোট মনে হতে পারে। তবে স্যামসাঙের ওয়ানইউআই এর জন্য ফোনে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি এবং ফোনটি আনলক করার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here