শীঘ্রই OPPO তাদের OPPO K14 সিরিজের অধীনে নতুন OPPO K14 Lite স্মার্টফোন লঞ্চ করতে পারে। সম্প্রতি Google Play Console এর Supported Devices লিস্টে ফোনটি স্পট হয়েছে। জানিয়ে রাখি লিস্টিঙে দেওয়া ডিভাইস কোড অনেকটা কোম্পানির বর্তমান OPPO A6c ফোনটির মতো। তাই আপকামিং K14 Lite ফোনটি বেশ কিছু গ্লোবাল বাজারে A6c ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 Lite ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
OPPO K14 Lite ফোনের লিস্টিং
টেক আউটলুকের বক্তব্য অনুযায়ী Google Play Console এর Supported Devices লিস্টিঙে OPPO K14 Lite ফোনটি CPH3007 মডেল নাম্বার এবং OP632F ডিভাইস কোড সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM, ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি সংক্রান্ত তথ্য সম্পর্কে জানা যায়নি।
এই লিস্টিঙের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটির OP632F ডিভাইস কোড। একই কোড সহ OPPO A6c ফোনটিও দেখা গেছে। ভারতের বাজারে OPPO A6c ফোনটি 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছিল। তাই ফোনটি OPPO K14 Lite ফোনের রিব্রান্ডেড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় এবং ভবিষ্যতে আরও ডিটেইলস প্রকাশ্যে আসার জন্য অপেক্ষা করা উচিৎ।
Oppo A6c ফোনের স্পেসিফিকেশন
Oppo A6c ফোনটিতে 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 900 নিটস পিক ব্রাইটনেস এবং 90.5 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Oppo A6c ফোনটিতে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 GPU রয়েছে। ফোনে 4GB LPDDR4x RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Oppo A6c ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Oppo A6c ফোনে 7,000mAh বড় ব্যাটারি রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 15W ওয়্যারড চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিতির জন্য ফোনে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.2, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO K14 Lite ফোনের অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। আগামী দিনে এই ফোনের সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন তথ আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











