4000 টাকার ডিসকাউন্ট সহ শুরু হল নতুন vivo T5 5G ফোনের সেল, দেখে নিন প্রাইস এবং স্পেসিফিকেশন

গত সপ্তাহে ভিভো ভারতের বাজারে তাদের vivo T5 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই 12GB RAM সহ স্মার্টফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর এবং 7050mAh battery, 50MP ব্যাক ক্যামেরা ও 32MP Selfie Camera রয়েছে। আজ থেকে vivo T5 5G স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেল হিসাবে 4,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নিচে ফোনের ডিসকাউন্ট এবং সেল ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

vivo T5 5G ফোনের দাম

vivo T5 5G ফোনটি প্রাথমিক 34,999 টাকা দামে সেল করা হচ্ছে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম। অন্যদিকে vivo 5G ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 44,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB Storage মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে।

vivo T5 5G ফোনের অফার

কোম্পানির পক্ষ থেকে নতুন vivo T5 5G ফোনটিতে 4000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। 6GB RAM সহ বেস ভেরিয়েন্টে 3500 টাকার ডিসকাউন্ট সহ 31,499 টাকা দামে কেনা যাবে। অন্যদিকে সমস্ত মডেলে 4 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Axis Bank, HDFC Bank এবং SBI Card এর মাধ্যমে ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করা যাবে।

ইউজাররা 4000 টাকার ছাড় সহ vivo T5 5G ফোনের 8GB RAM +128GB ভেরিয়েন্ট 35,999 টাকা এবং 8GB RAM + 256GB মডেল 49,999 টাকা দামে কিনতে পারবেন।
এছাড়া 12GB RAM + 256GB টপ ভেরিয়েন্ট 45,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্ট সহ রিটেইলস স্টোরের মাধ্যমে নতুন ভিভো 5G ফোনটি সেল করা হচ্ছে।

vivo T5 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 5G ফোনে 6.83 ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের HBM ব্রাইটনেস 2,000nits এবং লোকাল পীক ব্রাইটনেস 3,000nits। চোখের সুরক্ষার জন্য এতে SGS লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফিকেশন রয়েছে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

vivo T5 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo T5 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7500 Turbo চিপসেট যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে ফোনটি 11,07,676 AnTuTu স্কোর পেয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 4-অ্যাক্সিস OIS ও EIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং 115° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo T5 5G ফোনে 7050mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি আরও জানিয়েছে এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W FlashCharge ফিচার সাপোর্ট করে। ফোনটি MIL-STD-810H সার্টিফায়েড মিলিটারি গ্ৰেড বডি সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য vivo T5 5G ফোনে IP68 ও IP69 রেটিং রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here