কিছুদিন আগেই ওপ্পো তাদের 10000mAh battery সহ OPPO A7 Pro Max স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি OPPO A7 Pro 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। স্মার্টফোনটিতে 8000mAh battery এবং MediaTek Dimensity 6360 Max প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
OPPO A7 Pro 5G ফোনের দাম
OPPO A7 Pro 5G ফোনটি চীনের বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 256GB Storage অপশনের দাম 2199 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 31,000 টাকার কাছাকাছি। টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage অপশন 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 35,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
OPPO A7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
OPPO A7 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6360 Max অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে হেভি প্রসেসিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রনের জন্য এতে 4300mm VC cooling সিস্টেম যোগ করা হয়েছে।
OPPO A7 Pro 5G ফোনটিতে 2372 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই flexible OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1400nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ওপ্পোর নতুন 5G স্মার্টফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A7 Pro 5G ফোনে শক্তিশালী 8000mAh battery দেওয়া হয়েছে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68 এবং IP69K রেটিং রয়েছে।
ফটোগ্রাফির দিক দিয়ে OPPO A7 Pro 5G ফোনটি খুব একটা উল্লেখযোগ্য নয়। এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কোম্পানির OPPO A7 Pro 5G ফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 storage সহ পেশ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.4 এবং NFC এর মতো ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে এতে IR blaster ফিচার রয়েছে, ফলে এর সাহায্যে টিভি, এসি চালানো যাবে। এই 5G ফোনটিতে 300% super-volume মোড এবং dual-speaker দেওয়া হয়েছে।












