লঞ্চ হল iPhone 18 Pro Max স্মার্টফোন, A20 Pro চিপ সহ বাজারে এসেছে নতুন ফ্ল্যাগশিপ Apple ফোন

Apple গত 9 সেপ্টেম্বর তাদের “Surprise and shine” ইভেন্টের মঞ্চ থেকে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোন লঞ্চ করেছে। এই সিরিজের টপ মডেল অর্থাৎ iPhone 18 Pro Max ফোনে পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি থেকে শুরু করে থার্মাল ম্যানেজমেন্ট পর্যন্ত সকল ক্ষেত্রেই দারুণ আপগ্রেড দেখা গেছে। এই ফোনে 2nm আর্কিটেকচারে তৈরি নতুন A20 Pro চিপসেট দেওয়া হয়েছে। এতে নতুন Vapor Chamber কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 18 Pro Max ফোনের ডিজাইন, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

iPhone 18 Pro Max ফোনের স্পেসিফিকেশন

iPhone 18 Pro Max ফোনে 6.9-ইঞ্চির ProMotion ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, ফলে স্মুথ স্ক্রলিং ও সুন্দর ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এবার ছোট ডায়নামিক আইল্যান্ডের ফলে স্ক্রিনে বেশি কন্টেন্ট দেখা যাবে।

iPhone 18 Pro Max ফোনে নতুন A20 Pro চিপসেট রয়েছে। এই চিপসেট 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এতে 6-কোর CPU এবং 7-কোর GPU দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন GPU আগের A19 Pro এর তুলনায় 40 শতাংশ ফাস্ট। এক‌ইভাবে memory bandwidth এর ক্ষেত্রে 50 শতাংশ বৃদ্ধি ঘটানো হয়েছে। এই চিপে Dual 16-core Neural Engine যোগ করা হয়েছে, যা on-device AI এবং কম্পিউটেশন ফটোগ্রাফির পারফরমেন্স আরও সুন্দর করে তুলবে।

iPhone 18 Pro Max ফোনে Apple এর তৈরি করা নতুন ওয়্যারলেস নেটওয়ার্কিং চিপ N1 দেওয়া হয়েছে। এটি Wi-Fi 7, Bluetooth 6 এবং Thread সাপোর্ট করে। এর সঙ্গে iPhone 18 Pro সিরিজে নতুন C2 cellular মডার্ন সিস্টেম যোগ করা হয়েছে, যা ভালো সেলুলার কোয়ালিটি এবং ভরসাযোগ্য ফাস্ট আপলোড দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

দীর্ঘ সময় পর্যন্ত হেভি গেমিং এবং AI ওয়ার্কলোডের সময় iPhone 18 Pro Max ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে নতুন Vapor Chamber দেওয়া হয়েছে। এটির সারফেস এরিয়া iPhone 17 Pro ফোনের চেয়ে তিন গুণ বড়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই নতুন থার্মাল সিস্টেম ফোনের পারফরমেন্স 40 শতাংশ ভালো করে তুলবে। A20 Pro চিপের নতুন প্যাকেজিং এবং ভেপার চেম্বার একত্রে দীর্ঘ দিন পর্যন্ত সুন্দর পারফরমেন্স দিতে সাহায্য করবে।

iPhone 18 Pro Max ফোনের ক্যামেরা সেগমেন্টে সবচেয়ে বড় আপগ্রেড করা হয়েছে। এই ফোনে 48MP প্রাইমারি ফিউশন সেন্সর দেওয়া হয়েছে এবং এতে প্রথম ভেরিয়েবল অ্যাপার্চার সাপোর্ট রয়েছে। এই সেন্সরের অ্যাপার্চার f/1.48 থেকে f/4 এর মধ্যে সহজেই পরিবর্তন করে নেয়। এর ফলে কম আলোয় সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি ডেপ্থ অফ ফিল্ডের ওপর‌ আরও ভালো কন্ট্রোল পাওয়া যায়।

iPhone 18 Pro Max ফোনে আজ পর্যন্ত সমস্ত আইফোনের চেয়ে বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ফোনের eSIM-only মডেলে 45 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। এর পাশাপাশি 5 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে।

iPhone 18 Pro Max ফোনটি iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে Apple Intelligence ও নতুন Siri AI রয়েছে। এবার Siri AI আরও বেশি personal, capable ও conversational হয়ে উঠেছে। এটি ম্যাসেজ, ইমেইল ও ফটোর মতো পার্সোনাল কন্টেক্স্ট বুঝে ইউজারদের সাহায্য করতে পারবে। এর পাশাপাশি অনস্ক্রিন অ্যাওয়ারনেসের মাধ্যমে স্ক্রিনে উপস্থিত কন্টেন্টের ভিত্তিতে অ্যাকশন নিতে সাহায্য করবে। Apple Intelligence এর মধ্যে ফটো এডিটিং এবং অন্যান্য AI ‌ও পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এইসব AI ফিচারের মধ্যে প্রাইভেসির জন্য অন ডিভাইস প্রসেসিং এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট ব্যাবহার করা হয়েছে।

iPhone 18 Pro Max ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে iPhone 18 Pro Max ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 256GB স্টোরেজ সহ ফোনটির বেস মডেলের দাম 1,79,900 টাকা রাখা হয়েছে। এই ফোনের 512GB মডেল 2,04,900 টাকা দামে বাজারে আনা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 1TB ও 2TB মেমরি ভেরিয়েন্ট যথাক্রমে 2,54,900 টাকা এবং 3,29,900 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 12 সেপ্টেম্বর থেকে এই ফোনের প্রিঅর্ডার এবং 18 সেপ্টেম্বর থেকে সেল শুরু হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here