নতুন ওয়্যারলেস অডিও প্রোডাক্ট লঞ্চ করেছে U&i, বাজারে এসেছে 600W স্পিকার এবং ANC ইয়ারবাডস, দাম শুরু মাত্র 349 টাকা থেকে

U&i ভারতের বাজারে তাদের একাধিক নতুন অডিও প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে 600W আউটপুট সহ Ultra Box ওয়্যারলেস স্পিকারের পাশাপাশি Sonic সিরিজের ছয়টি ওয়্যারলেস স্পিকার পেশ করা হয়েছে। এর সঙ্গেই Epic Series TWS লঞ্চ হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রোডাক্টগুলি পোর্টেবিলিটি, কানেক্টিভিটি এবং অডিও পারফরমেন্সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই প্রোডাক্টগুলির দামও খুব একটা বেশি নয়। নিচে এইসব অডিও ডিভাইসের ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

U&i Ultra Box স্পিকার

U&i Ultra Box (UiBS 5256) বর্তমানে কোম্পানির সবচেয়ে শক্তিশালী ওয়্যারলেস স্পিকার। এতে 600W আউটপুট পাওয়া যাবে। এই অডিও ডিভাইসটি Bluetooth 5.0 কানেক্টিভিটি সাপোর্ট করে। একই সঙ্গে LED লাইটিঙের দৌলতে এতে দারুণ লুক পাওয়া যায়। এই ডিভাইসে মিডিয়া কন্ট্রোল বাটন রয়েছে, ফলে ইউজাররা স্পিকারের মাধ্যমেই অডিও কন্ত্রল করা যাবে। এটি ঘরোয়া ব্যাবহারের পাশাপাশি সোশ্যাল গ্যাদারিঙের জন্য পেশ করা হয়েছে।

Sonic সিরিজে ছয়টি নতুন পোর্টেবল স্পিকার

U&i তাদের Sonic সিরিজের অধীনে Sonic 18, Sonic 19, Sonic 20, Sonic 21, Sonic 23 এবং Sonic 24 নামের ছয়টি নতুন স্পিকার পেশ করেছে। এইসব স্পিকারে আলাদা আলাদা ধরনের আউটপুট এবং কানেক্টিভিটি ফিচার রয়েছে। এর ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো মডেল বেছে নিতে পারবেন।

Sonic 18 (UiBS 5157) স্পিকারে 5W আউটপুট পাওয়া যাবে। এতে USB এবং TF কার্ড কানেক্টিভিটির পাশাপাশি DC5V চার্জিং সাপোর্ট রয়েছে। এতে একটি বাকল দেওয়া হয়েছে, এটি সহজেই ক্যারি করা যায়। এি স্পিকারে TWS ফিচার যোগ করা হয়েছে, এর সাহায্যে দুটি স্পিকার এক সঙ্গে কানেক্ট করা যায়।

Sonic 19 (UiBS 4275) স্পিকারে 10W আউটপুট পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 6 ঘন্টা ব্যাকআপ উপভোগ করা যাবে। Sonic 20 (UiBS 459) স্পিকারে 8W আউটপুটের সঙ্গে Bluetooth 5.3 কানেক্টিভিটি এবং 52mm ড্রাইভার দেওয়া হয়েছে। এটি 6 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম এবং এটি মূলত ট্রাভেল ও পার্সোনাল এন্টারটেইনমেন্টের জন্য ডিজাইন করা হয়েছে।

Sonic 21 (UiBS 5301) স্পিকারেও 8W আউটপুট পাওয়া যাবে। এতে দুটি স্পিকার এক সঙ্গে কানেক্ট করার ফিচার রয়েছে। এর ফলে ইউজাররা বড় অডিও সেটআপ তৈরি করতে পারবেন। Sonic 23 (UiBS 5148) স্পিকারে 8W আউটপুট, Bluetooth 5.4 কানেক্টিভিটি এবং 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। Sonic 24 (UiBS 5184) স্পিকারে 6W আউটপুটের পাশাপাশি Bluetooth 5.4 দেওয়া হয়েছে। এতে সিলিকন লিনিয়ার্ড যোগ করা হয়েছে। এর ফলে এটি সহজে ক্যারি করা যায়। এতে 4 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যাবে। এই স্পিকারের TWS ফিচারের মাধ্যমে এক সঙ্গে দুটি স্পিকার কানেক্ট করা যাবে।

Epic Series TWS ইয়ারবাডস

U&i Epic Series TWS ইয়ারবাডস (TWS 7335) এন্টারটেইনমেন্ট, কলিং এবং গেমিঙের জন্য একটি আদর্শ ডিভাইস। এতে লো লেটেন্সি গেমিং মোড রয়েছে। এর ফলে গেম খেলার সময় সুন্দর অডিও রেসপন্স পাওয়া যাবে। এতে 32dB অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (ANC) ফিচার দেওয়া হয়েছে এবং এর জন্য এই ডিভাইসে মোট চারটি মাইক্রোফোন যোগ করা হয়েছে। এই ইয়ারবাডসে V6.0 ওয়্যারলেস কানেক্টিভিটি রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে মোট 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে।

নতুন U&i অডিও প্রোডাক্টের দাম

U&i Ultra Box ওয়্যারলেস স্পিকারের (UiBS 5256) দাম 7,349 টাকা রাখা হয়েছে। কোম্পানির Sonic 18 (UiBS 5157) 349 টাকা, Sonic 19 (UiBS 4275) 499 টাকা এবং Sonic 20 (UiBS 459) 349 টাকা দামে পেশ করা হয়েছে। এক‌ইভাবে Sonic 21 (UiBS 5301), Sonic 23 (UiBS 5148) এবং Sonic 24 (UiBS 5184) প্রোডাক্টগুলির দাম‌ও 349 টাকা রাখা হয়েছে। এছাড়াও Epic Series TWS ইয়ারবাডস (TWS 7335) মাত্র 1,049 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী U&i এর এই নতুন অডিও প্রোডাক্টগুলি বিভিন্ন রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। যারা অপেক্ষাকৃত কম দামে নতুন স্পিকার ও ইয়ারবাড কেনার কথা ভাবছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলি দারুণ অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here